ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ৩০ নেতাকর্মী বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে ৪০ বছরের নারীকে দলবদ্ধ ধর্ষণ শবে বরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ অ্যাখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট দেশে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, বিজ্ঞানীদের সতর্কবার্তা বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি তানোরে শরীফ পুত্রের গণসংযোগ রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত রানীংকৈল বাচোর ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও শোডাউন অনুষ্ঠিত লাইসেন্সহীন এই চাঁদাবাজি ব্যবসা বন্ধ করা হবে - জামায়াতপ্রার্থী সোহেল রেজান্ট না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ছেড়ে যাবেন না- এযুদ্ধে আমরাই জয়ি হবো , ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কৃষ্ণপুরে ধানের শীষ বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক রাজশাহী-১ আসনে বিএনপি নেতাকর্মীদের বোধহয় চারঘাটে বিভিন্ন বাজারে গণসংযোগে ধানের শীষের প্রার্থী চাঁদের পক্ষে ভোটের মাঠে আইনজীবীরা আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার রাজশাহীতে নির্বাচন ও গণভোট-এর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিতকরণে মতবিনিময় সভায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্মরণে মতিহারে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: রাজশাহী-৫ আসনে ইনসাফ কায়েমের ডাক: মাওলানা মনজুর রহমানের ঝটিকা গণসংযোগ

বিএনপি নেতা হত্যার ঘটনার একদিন পর এবার মামলার প্রধান আসামির বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৬:২৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৬:২৯:৪১ অপরাহ্ন
বিএনপি নেতা হত্যার ঘটনার একদিন পর এবার মামলার প্রধান আসামির  বস্তাবন্দী মরদেহ উদ্ধার বিএনপি নেতা হত্যার ঘটনার একদিন পর এবার মামলার প্রধান আসামির বস্তাবন্দী মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সরদার হত্যার ঘটনার একদিন পর এবার মামলার প্রধান আসামি আলমাস সরদারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দী মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা মরদেহটি আলমাস সরদারের বলে শনাক্ত করেন। পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাত ৯টা দিকে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক খবির সরদারকে হত্যার অভিযোগ উঠে আলমাস সরদারের বিরুদ্ধে। 

ওই সময় মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার অভিযোগ করে বলেন, আজান ও বয়ান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সরদার। আমরা প্রতিবাদ করলে সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার