ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

পদ্মা-বরেন্দ্র অঞ্চলের পানির সংকটে স্মারকলিপি দেবে বাপা রাজশাহী

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৫:৫৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৫:৫৩:৩২ অপরাহ্ন
পদ্মা-বরেন্দ্র অঞ্চলের পানির সংকটে স্মারকলিপি দেবে বাপা রাজশাহী পদ্মা-বরেন্দ্র অঞ্চলের পানির সংকটে স্মারকলিপি দেবে বাপা রাজশাহী
পদ্মা নদী ও বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির সংকট ও পরিবেশগত সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখা। শুক্রবার সকালে রাজশাহী আধুনিক পাঠাগারে অনুষ্ঠিত সংগঠনটির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, পদ্মা নদীর পানি শুকিয়ে যাওয়া এবং বরেন্দ্র এলাকায় অতিরিক্ত নলকূপ ব্যবহার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নামিয়ে আনছে। এর ফলে কৃষি উৎপাদন, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সমস্যার গুরুত্ব তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকদের কাছে স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেয় বাপা। এছাড়াও সম্প্রতি বেশ কিছু গাছ খেকো, সিটি কর্পোরেশন এলকায় পুরতন পুকুর ও পুস্কুনি দখন করে আবাসন ভবন তৈরি করছে ও পরিবেশ ধ্বংস করছে এরও প্রতিকার চাওয়া হবে।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে,  নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন। সেমিনার ও কাউন্সিল আয়োজন করে পরিবেশ উপদেষ্টাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চ্যারিটেবল কার্যক্রম হাতে নেওয়া। পানীয় জলের সংকট ও পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনার আয়োজন এবং স্ব-প্রণোদিতভাবে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা।

সভায় সভাপতিত্ব করেন বাপা রাজশাহী জেলা শাখার সভাপতি মো: জামাত খান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাপার সদস্য মো: আফজাল হোসান, জেলা কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম আরিফ, প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, এনামুল হক, এনটিভি ব্যুরো প্রধান এস এম সাজু, সাবেক সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হাসান, গোলাম নবী রনি, সেলিনা বেগম, শম্রাট রায়হান, সুভাষ হেমব্রম, জাহিদ হাসান, আঞ্জুমান আরা পারভিন লিপি, অ্যাডভোকেট সফিকুল ইসলাম, মুসফিকুর রহমান বাবু প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পানিসঙ্কট এখন শুধু পরিবেশের নয়, মানুষের জীবন ও ভবিষ্যৎ টিকিয়ে রাখার লড়াই। তাই সরকার ও জনগণকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা