ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

গোবিন্দগঞ্জে প্রেমিক যুগলকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া করে গুম

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:৪১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০২:৪১:০৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে প্রেমিক যুগলকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া করে গুম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেম করার ‘অপরাধে’ এক প্রেমিক যুগলকে খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের পর থেকে ওই যুগলকে গুম করে রাখা হয়েছে বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। এ ঘটনায় শুক্রবার (২৮ অক্টোবর) নির্যাতিত শিমুর মা শরিফা বেগম থানায় মামলা দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলায় একজন নারীসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

এজাহারে শরিফা বেগম উল্লেখ করেন, তার মেয়ে শিমু ও একই এলাকার মিলন মিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং আট মাস আগে তারা গোপনে বিয়ে করে। ২৬ অক্টোবর সকালে কাপড় কেনার জন্য তারা গোবিন্দগঞ্জে গেলে স্থানীয় প্রভাবশালী ঠান্ডু আকন্দ ও তার সহযোগীরা তাদের সিএনজি স্ট্যান্ড থেকে ধরে নিয়ে সরকারপাড়ায় নিয়ে যায়।

সেখানে শিমু ও মিলনকে বাড়ির বারান্দার সিমেন্টের খুঁটির সাথে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে প্রকাশ্যে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এরপর থেকে তাদেরকে গুম করে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

শিমুর মা অভিযোগ করেন, তিনি মেয়েকে উদ্ধারে সেখানে গেলে তাকেও অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। পরে থানায় মামলা দায়ের করলেও চার দিন পেরিয়ে গেলেও পুলিশ তাদের উদ্ধার করতে পারেনি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নির্যাতনের অভিযোগ যেই বাড়ির বিরুদ্ধে করা হয়েছে, সেখানে এখন কাউকে পাওয়া যায়নি। তদন্ত চলছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড