ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

আজ টিভিতে দেখা যাবে ইত্যাদির চরফ্যাশন পর্ব

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:৩৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০২:৩৭:০৩ অপরাহ্ন
আজ টিভিতে দেখা যাবে ইত্যাদির চরফ্যাশন পর্ব ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আজ রাতে দেখা যাবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের পর্বের আয়োজনে আলো ছড়াবে নদীবিধৌত দ্বীপ জেলা ভোলা। বৃটিশ আমলের শতবর্ষী ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে ধারণ করা হয়েছে পর্বটি।

গান তো থাকছেই! ভোলাকে ঘিরে একটি পরিচিতিমূলক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, আর নৃত্যে জমকালো পরিবেশনা করেছেন স্থানীয় শতাধিক শিল্পী। গানের সুর করেছেন নিজে হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। অন্যদিকে জনপ্রিয় দুই কণ্ঠ রবি চৌধুরী ও আঁখি আলমগীরও হাজির হচ্ছেন নতুন গান নিয়ে, যার কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

দর্শকপর্বে এবার চমক ভোলার জনপ্রিয় তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। আর বিশেষ আকর্ষণ— এভারেস্টজয়ী এম এ মুহিতের সাক্ষাৎকার। কেন তিনি দ্বিতীয়বার চূড়া ছোঁয়ার সময় নিশাত মজুমদারের সঙ্গে ইত্যাদি লেখা ব্যানার হাতে তুলেছিলেন— সেই কাহিনি শুনেই দর্শক জানবেন সত্যিকারের প্রেরণার গল্প।

অনুষ্ঠানে থাকছে ভোলা জেলার ইতিহাস, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের স্মৃতি, মহিষ ব্যবসার বাস্তবতা, জেলেদের জীবনযাত্রার করুণ চিত্র এবং বিদেশি প্রতিবেদন হিসেবে চীনের বেইজিং সামার প্যালেসের ঝলক।

নিয়মিত সামাজিক নাট্যাংশেও চমক। সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসবে হাস্যরসের আবহে— কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম বৃদ্ধা, সাংস্কৃতিক বিতর্ক, সন্তানের মোবাইল আসক্তি, সিনেমার প্রচারণা, ভাইরাস আতঙ্ক থেকে শুরু করে চোরের সংজ্ঞা পর্যন্ত! অভিনয়ে থাকছেন দিলারা জামান, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, শাহেদ আলীসহ আরও অনেকে।

সব মিলিয়ে জমজমাট আয়োজন। আর বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন, পৃষ্ঠপোষকতায় কেয়া কসমেটিকস লিমিটেড।

বাংলা সংবাদের পর আজ রাত ৮টায় বিটিভির পর্দায় আয়োজনটি দেখা যাবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ