ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

গাজীপুরে ফিল্মি স্টাইলে আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:১৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০২:১৯:২১ অপরাহ্ন
গাজীপুরে ফিল্মি স্টাইলে আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে পুলিশের উপর দফায় দফায় হামলা চালিয়ে ফিল্মি স্টাইলে একাধিক মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শ্রীপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালানো হয়। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুরের পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এঘটনা ঘটে।

আসামি সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা জানান, বিকেল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সুমন মিয়াকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার থেকে আটক গ্রেফতার করে জেলা গোয়েন্দা ও শ্রীপুর থানা পুলিশ। আসামি সুমনকে নিয়ে রওনা হলে প্রথমে বরমীতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে ব্যর্থ হলে পরে তালতলী গ্রামের সিসিডিবি এলাকায় এবং টেংরা ডিবার পাড় এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ আটক সুমনকে নিয়ে শ্রীপুরের টেংরা রাস্তা মোড় এলাকায় আসলে ৮/১০টি মোটরসাইকেলে এসে পুলিশকে মারধর করে সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলায় কয়েক পুলিশ সদস্য আহত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক