ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

কারাবন্দী শ্রমিক লীগ নেতার ফেসবুকে পোস্ট, লিখলেন ‘ভোটের মাধ্যমে ফিরে আসবো’

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:১৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০২:১৫:১৪ অপরাহ্ন
কারাবন্দী শ্রমিক লীগ নেতার ফেসবুকে পোস্ট, লিখলেন ‘ভোটের মাধ্যমে ফিরে আসবো’ ছবি: সংগৃহীত
কারাবন্দী এক শ্রমিক লীগ নেতার ফেসবুক আইডি থেকে পোস্ট করা নিয়ে ফরিদপুরের মধুখালীতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আলোচনায় আসা ওই শ্রমিক লীগ নেতার নাম মির্জা মাজহারুল ইসলাম ওরফে মিলন। তিনি চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

ফরিদপুর চিনিকলের শ্রমিক শাহ মোহাম্মদ রাজন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গত ১০ জুলাই তাকে  যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ের পর থেকে কারাগারে আছেন তিনি।

এই ফেসবুক পোস্ট আলোচনায় আসার পর জনমনে প্রশ্ন উঠেছে- কারাগারে বসেই ওই নেতা ফেসবুক চালাচ্ছেন কি-না। তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে বসে ফেসবুক কিংবা মোবাইল চালানোর সুযোগ নেই। সাজাপ্রাপ্ত ওই শ্রমিক লীগ নেতা কারাগারে ফেসবুক চালাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ’ নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সাধারণ সম্পাদক পদের জন্য তিনি মনোনয়নপত্র কিনেছেন। তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন, তার ভাই মির্জা শাহরিয়া লোটাস। মূলত ওই নির্বাচনকে কেন্দ্র করে তার ফেসবুক আইডি থেকে এই পোস্ট দেওয়া হয়েছে।

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে গত সোমবার (২৫ আগস্ট) "Mirza Milon" নামে ওই ফেসবুক আইডি থেকে পরপর তিনটি পোস্ট দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই পোস্ট আবার একই আইডি থেকে শেয়ার দেন তিনি। পোস্টগুলোতে নিজেকে সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে উল্লেখ করে মধুখালী বাজার ব্যবসায়ী সমাজের কাছে ‘দোয়া, আশীর্বাদ ও সমর্থন’ প্রত্যাশা করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করার ছবিটাও মির্জা মিলনের ফেসবুক আইডিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আপলোড করা হয়। ওই পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম, আমার প্রিয় মধুখালী বাজার ব্যবসায়ীবৃন্দ। আসন্ন বাজার পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন কিনতে বাধা দেওয়ার পরে আপনাদের দোয়া-আশীর্বাদে শেষ পর্যন্ত মনোনয়ন কিনতে পেরেছি। সকলের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভোটের মাধ্যমেই আপনাদের মাঝে ফিরে আসব, ইনশাআল্লাহ।’

এদিকে কারাগার সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই ফরিদপুরের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত চিনিকল শ্রমিক রাজন হত্যায় দোষী সাব্যস্ত করে মাজহারুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কারাগারে থেকে মির্জা মিলন কিভাবে ফেসবুক ব্যবহার করছেন জানতে চাইলে ফরিদপুর কারাগারের সুপার নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কারাগারে থেকে কোনো কয়েদির ফেসবুক ব্যবহার করার সুযোগ নেই। সে চালাচ্ছেও না। এটা কীভাবে চলছে আমার জানা নেই।

মাঝহারুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী ভাই মির্জা শাহরিয়া লোটাস বলেন, মাঝহারুল এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। তাই এ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতায় কোনো বাধা নেই। ‘মির্জা মিলন’ নামে ফেসবুক আইডি ব্যবহার করা প্রসঙ্গে তিনি বলেন, মিলনের ফেসবুক আইডিটি বর্তমানে ব্যবহার করছে তার ছেলে মুগ্ধ। বাবার অনুপস্থিতিতে ছেলে বাবার আইডি ব্যবহারে কোনো বাধা নেই বলে তিনি দাবি করেন।

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির কাছে নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু সাঈদ মিয়া বলেন, পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী ফৌজদারি কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির এ নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তবে নিম্ন আদালতের রায় উচ্চতর আদালতে আপিলের মাধ্যমে স্থগিত করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন রায়ের স্থগিতাদেশ না পেলে বাছাইপর্বে ওই মনোনয়ন বাতিল হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার