ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

অতিরিক্ত চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ?

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:৫৯:০৬ অপরাহ্ন
অতিরিক্ত চা খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা নিরাপদ? ফাইল ফটো
সকালে ঘুম থেকে উঠে চা চাই। দিনের কাজ শুরু করার আগে এক কাপ চা চাই। অনেক ক্ষণ এক ভাবে বসে কাজ করছেন, একঘেয়েমি কাটাতে চা চাই। জরুরি মিটিং? ‘চল এক কাপ চা খেতে খেতে কথা বলি’। অফিসে বন্ধু, সহকর্মীর ডাক, ‘চা হবে নাকি?’ সঙ্গে সঙ্গে তাতে সাড়া। দিনের শেষে সব কাজ সারা হলেও এক কাপ চা খেয়ে আরাম পেতে মন চায়। চা-প্রেমী অফিসযাত্রীরা কেউ কেউ রাতে বাড়ি ফিরেও এক কাপ চা খান। মোট কথা চা ব্যস্ত কিম্বা অলস জীবনের পরতে পরতে জড়িয়ে। সেই চা কি শরীরের ক্ষতি করতে পারে?

যাঁরা ভুক্তভোগী, যাঁরা সারাদিন অম্বল-গ্যাস-বদহজম-পেটের সমস্যায় ভুগছেন, তাঁরা জানেন কোনও কোনও দিন চা একটু বেশি খাওয়া হয়ে গেলে শরীর কী ভাবে জানান দেয়। অথচ তার পরেও চা খাওয়ায় খুব বেশি রাশ টানতে পারেন না। চলতে থাকে কাপের পর কাপ চা। পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর বলছেন, সেই অভ্যাস আখেরে শরীরের বিপদই বাড়িয়ে দিচ্ছে।

কথায় আছে কোনও কিছুই বেশি ভাল নয়। আপাত নিরীহ চা-ও ব্যতিক্রম নয়। রুজুতার বক্তব্য, চা প্রকৃতিগতভাবে অ্যাসিডিক। পাশাপাশি, এতে আছে সক্রিয় কিছু জৈব উপাদান। যা হজমের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই রুজুতা বলছেন, “যাঁরা খাওয়া দাওয়ার ব্যাপারে রুটিন মেনে চলেন, তাঁদের দিনে ২-৩ কাপের বেশি চা খাওয়া উচিত নয়।” এর পাশাপাশি যাঁরা ঘন ঘন চা খেতে অভ্যস্ত, তাঁদের চা খাওয়ার কিছু নিয়মও বলে দিয়েছেন রুজুতা।

১। সকালে খালি পেটে চা নয়: ঘুম থেকে উঠে চা খাওয়ার চল অধিকাংশ ভারতীয় পরিবারেই আছে। অনেক বাড়িতে আবার ব্যাপারটা সকালে উঠে পরিবারের সদস্যদের সঙ্গে মিনিট দশেক এক সঙ্গে সময় কাটানোর সুযোগও। খবরের কাগজ পড়তে পড়তে হালকা কথাবার্তা। সারা দিন যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার আগে একটু একসঙ্গে থাকা। রুজুতা বলছেন, ‘‘সেই রেওয়াজে রাশ না টেনেই চা খাওয়ার অভ্যাসটা বদলান। কারণ খালি পেটে যা খেলে হৃদস্পন্দন, রক্তচাপ, এমনকি, শ্বাসপ্রশ্বাসের হার বেড়ে যায়। দুর্ভাগ্যবশত তাকে আমরা ঘুমের ঘোর কাটা ভেবে ভুল করি। কিন্তু আদতে বিষয়টি ক্ষতি করে শরীরের।’’ রুজুতার পরামর্শ এর বদলে সকালে এক সঙ্গে বসে খালি পেটে একটি ফল খান। তাজা ফল। রস বার করে নয়। তাতে অনেক বেশি উপকার। অথবা ঈষদুষ্ণ জলও খেতে পারেন চায়ের বদলে।

২। চায়ের সঙ্গে কী খাবেন না: এর পরে দিনের যে সময়েই চা খান, তার সঙ্গে নোনতা খাবার যেমন পকোড়া, চানাচুর, নোনতা বিস্কুট বা যেকোনও বিস্কুট, চিপস, আলুভাজা, তেলেভাজা, ইত্যাদি খাবেন না। রুজুতা বলছেন, ‘‘আমি জানি, চায়ের সঙ্গে গরম গরম পকোড়া খেতে কেমন লাগে। কিন্তু যতই ভাল লাগুক, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে, এটা হজমে সমস্যা তৈরি করতে বাধ্য।’’ চায়ের সঙ্গে ময়দা, চিনি আর নানারকম অস্বাস্থ্যকর তেল দিয়ে তৈরি বিস্কুটও খাওয়া অস্বাস্থ্যকর বলে জানাচ্ছেন রুজুতা। তিনি বলছেন, ‘‘হার্টের সমস্যা বা ডায়াবিটিসের সমস্যা থাকলে এই অভ্যাস অবিলম্বে এড়িয়ে চলা দরকার।’’

৩। কোন সময়ের পর চা আর খাবেন না: বিকেল ৪টের পর চা খেতে বারণ করছেন রুজুতা। তিনি বলছেন, চায়ে থাকা ক্যাফিন আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায়। তাই ঘুমনোর অন্তত ৬ ঘণ্টা আগে ক্যাফিন বন্ধ করা উচিত। সেই হিসাবে যিনি রাত দশটায় ডিনার করে ঘুমোতে যান। তিনি শেষ চা খাবেন বিকেল ৪টেয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০