ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

বিদেশ থেকে ফিরে চিকিৎসকের কাছে ছুটলেন শ্রীমা!

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:৫২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:৫২:৩৩ অপরাহ্ন
বিদেশ থেকে ফিরে চিকিৎসকের কাছে ছুটলেন শ্রীমা! শ্রীমা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
পায়ে চোট পেয়ে ‘লিগামেন্ট টিয়ার’ হয়েছিল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের। সেই সময় কার্যত শয্যাশায়ী ছিলেন। পায়ের ব্যথার জন্য ধারাবাহিকের কাজও ছাড়তে হয়েছিল তাঁকে। ঘুরতে গিয়ে আবার সেই একই জায়গায় চোট পেয়েছেন অভিনেত্রী। তাই বিদেশ থেকে ফিরেই ডাক্তারের কাছে ছুটলেন শ্রীমা।

এত দিন ব্যথার ওষুধ খেয়ে কাজ চালাচ্ছিলেন। কিন্তু আর ওষুধে কাজ হল না। চিকিৎসক বলেছেন, এখনও আরও এক সপ্তাহ বাড়িতে বিশ্রাম নিতে হবে তাঁকে। অভিনেত্রী বলেন, “ফিজিয়োথেরাপি করতে দিয়েছেন চিকিৎসক। ওষুধ তো আছেই। এক সপ্তাহ বাড়িতে থাকতে হবে। পায়ে যেখানে চোট ছিল, সেই একই জায়গায় আবার ব্যথা পেয়েছি।” কিছু দিন আগে একা তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই আবার বিপত্তি ঘটে।

শ্রীমা জানিয়েছেন, পটায়ায় শুটিংয়ের সময় ঘটে অঘটন। খুব বৃষ্টি হয়েছিল। তখনই স্কুটিতে শটের দৃশ্য। চাকা পিছলে গিয়ে ঘটে অঘটন। পায়ে আবার সেই একই জায়গায় ব্যথা পান অভিনেত্রী। তার পর সেই পা নিয়ে একা একা পুরো তাইল্যান্ড ঘুরেছেন শ্রীমা।

আগে কী ঘটেছিল শ্রীমার সঙ্গে? শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘বসু পরিবার’ ধারাবাহিকে। প্রোমোর শুটিং করতে গিয়ে ঘটেছিল বিপদ। বিয়ের দৃশ্যের শুটিং চলছিল। প্রথমে তেমন গুরুত্ব দেননি। পরে বুঝতে পারেন পায়ে বড় সমস্যা হয়েছে। বেশ কিছু দিন ক্রাচ নিয়ে হাঁটতে হয়েছিল তাঁকে। এক বছর পরেও যে এই সমস্যা তাঁকে ভোগাবে তা ভাবেননি অভিনেত্রী। ২০২৪-এর দুর্গাপুজোয় শুধু দশমীর দিন জোর করে বেরিয়েছিলেন। এই বছরের পুজোটা যেন আগের বারের মতো না কাটে, আপাতত একটাই প্রার্থনা তাঁর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী