ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বেনাপোলে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:৪৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:৪৩:৩৩ অপরাহ্ন
বেনাপোলে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা ছবি: সংগৃহীত
যশোরের বেনাপোলে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজ বাড়ির সামনেই তাকে গলা কেটে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিতে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

শুক্রবার (২৯ আগস্ট) ভোরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ওই এলাকার হানিফ সর্দারের ছেলে এবং গরু ব্যবসায়ী ছিলেন। তাছাড়া তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতারা।

নিহত মিজানুর রহমানের ছোট ভাই খায়রুল ইসলাম বলেন, ভোরে দিকে আমার ভাই ঘর থেকে কাজে যাওয়ার জন্য বের হয়। ঘর থেকে বেরুতেই  দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করতে দু-পায়ের রগ কেটে ঘটনাস্থল ত্যাগ করে। চিৎকার শুনে বাড়ির লোকজন  বাহিরে এসে তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছেন।

বেনাপোল পৌর বিএনপির (ছোট আঁচড়া গ্রাম) ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার বলেন, নিহত মিজানুর বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিএনপি একজন কর্মী হারালো। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা বলেন, হত্যার শিকার মিজানুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি