ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

ক্যালিফর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল বিমান! ১৫টি বাড়িতে আগুন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ১১:৩৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১১:৩৭:২৪ অপরাহ্ন
ক্যালিফর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল বিমান! ১৫টি বাড়িতে আগুন ছবি: সংগৃহীত
আমেরিকায় আবার বিমান দুর্ঘটনা। ক্যালিফর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান। ছোট আকারের অসামরিক ওই বিমানটি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিমান দুর্ঘটনার ফলে স্যান দিয়েগোর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে গিয়েছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে বসতবাড়িগুলির। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

দুর্ঘটনার ফলে গোটা এলাকায় বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে। স্যান দিয়েগোর পুলিশ বিভাগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানের কোনও ধ্বংসাবশেষ দেখতে পেলেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন, ‘‘বিমানের জ্বালানি চারদিকে ছড়িয়ে আছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হল, এই অঞ্চলের বাড়িগুলিতে তল্লাশি চালানো এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। আপাতত সেই কাজ চলছে।’’ অনেক বাড়ির সঙ্গে বিমানটির সরাসরি সংঘর্ষ হয়েছে বলেও মেনে নিয়েছেন কর্তৃপক্ষ।

ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিবৃতি দিয়ে জানিয়েছে, স্যান দিয়েগোর কাছে মন্টগোমেরি-গিব্‌স এগ্‌জ়িকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল সেস্‌না৫৫০ বিমানটি। তার ভিতরে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে আচমকা বিমানটি ভেঙে পড়ল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার