ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

ইসরাইলের হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০৯:১৬ অপরাহ্ন
ইসরাইলের হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত আহমেদ আল-রাহাভি। ছবি: সংগৃহীত
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন জানিয়েছে।

ইয়েমেনের আডেন আল-গাদ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগী ওই হামলায় প্রাণ হারান।
 
প্রতিবেদনে বলা হয়, এ হামলাটি ছিল রাজধানী সানার বাইরে আলাদা আরেকটি স্থানে চালানো হামলা থেকে পৃথক। হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের বৈঠককে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল।
 
তবে হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
 
ইসরাইলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
 
আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুতি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরাইল

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান