ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ

রাজশাহী অঞ্চলের ২৫ উপজেলায় জলবায়ুর প্রভাবে ভয়াবহ পানি সংকট

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ১২:৫৭:১৫ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলের ২৫ উপজেলায়  জলবায়ুর প্রভাবে ভয়াবহ পানি সংকট রাজশাহী অঞ্চলের ২৫ উপজেলায় জলবায়ুর প্রভাবে ভয়াবহ পানি সংকট
রাজশাহীর তানোরসহ প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের ২৫টি উপজেলায় জলবায়ুর বিরুপ প্রভাবে ভয়াবহ পানি সংকট দেখা দিয়েছে।বিশুদ্ধ খাবার পানি ও সেচ নিয়ে মানুষের মাঝে এক ধরনের হাহাকার। পদ্মার দুকূল ছাপিয়ে বিশাল জলরাশি বয়ে যাচ্ছে বঙ্গপোসাগরের দিকে। রাজশাহী অঞ্চলের মহানন্দা, শিবনদী, পাগলা, ছোট যমুনা, আত্রাই, বারনই ও পূণর্ভবায় এখন পানির কমতি নেই। চলতি বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় দেশের লালমাটির বরেন্দ্রভূমির খাল বিল খাড়ি ডোবাতেও পানি জমেছে। এরপরও বরেন্দ্র অঞ্চলের মানুষ বিভিন্ন সময়ে বহুমূখী পানি সংকটে ভুগছেন। চিহ্নিত এলাকাগুলোতে ভূগর্ভস্থ পানি স্তর আশংকাজনকভাবে তলানিতে ঠেকেছে। অধিকাংশ হস্তচালিত নলকূপ কয়েক বছর ধরেই পুরোপুরি অকেজো। বছরের আট মাসই এলাকার খালবিল পুকুর ডোবা খাড়ি নালাতে পানি থাকে না।এদিকে উপদ্রুত এলাকার মানুষেরা খাবার পানি সংগ্রহ করতে অবর্ণনীয় দুভোর্গের শিকার হয়ে থাকেন। গৃহস্থালির দৈনন্দিন কাজকর্ম ছাড়াও গবাদিপশু পালন ও ফসল ফলাতে সেচের পানি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে।

জানা গেছে, পানি আইনের অধীনে দেশে প্রথমবারের মতো ৩টি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ১৭ ও ১৯-এর আলোকে বিস্তারিত জরিপ ও অনুসন্ধান শেষে বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার তিনটি অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এ অঞ্চলে মোট ২৫টি উপজেলার ২১৫টি ইউনিয়ন (৪ হাজার ৯১১টি মৌজা)-এর মধ্যে ৪৭টি ইউনিয়নকে (১ হাজার ৫০৩টি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। গত মঙ্গলবার তথ্য অধিদপ্তরের এক বিবরণী সূত্রে এ সব তথ্য জানা গেছে।

বিবরণীতে বলা হয়, ২৫ আগস্ট ঢাকার গ্রিন রোডের ওয়ারপো ভবনের সম্মেলনকক্ষে জাতীয় পানি সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৮তম সভায় এই তিনটি এলাকাকে সংকটাপন্ন ঘোষণা করা হয়। একইভাবে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন (১০৪টি মৌজা) ও একটি পৌরসভা (আটটি মৌজা)-এর মধ্যে তিনটি ইউনিয়ন (সাতটি মৌজা) এবং একটি পৌরসভাকে (পাঁচটি মৌজা) অতি উচ্চ পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। পানি আইন অনুযায়ী এসব এলাকায় পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি খাবার পানি, গৃহস্থালি কাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করতে একটি কমিটি আগামী এক মাসের মধ্যে করণীয় চূড়ান্ত করবে। সভায় পানির প্রাপ্যতা যাচাই করতে নোয়াখালী জেলার সুবর্ণচরে প্রয়োজনীয় সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়। একই সঙ্গে ৫০ জেলায় ভূগর্ভস্থ পানির প্রাপ্যতা যাচাইয়ে যে কার্যক্রম চলমান রয়েছে তা বাকি আরও ১৪টি জেলাতে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, সভায় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ দুটি জলাভূমি টাঙ্গুয়ার হাওর ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্র সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর ধারা ২২ ও ২৭-এর ক্ষমতাবলে প্রথমবারের মতো ‘হাওর প্ররিবেশ সুরক্ষা আদেশ’ জারির সিদ্ধান্ত নেওয়া হয়। এই সুরক্ষা আদেশের অধীনে হাওর দুটিতে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও বনায়ন খাতে করণীয় নির্ধারণ করা হয়েছে। এ সময়, পানি আইন, ২০১৩-এর দুর্বল কার্যকারিতার ওপর আলোকপাত করে আইনটির প্রয়োজনীয় সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া শিল্পখাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণে ‘পানি ব্যবস্থাপনা নীতি ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করা হয়।

নির্বাহী কমিটির সভাপতি পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবরা এবং অন্যান্য দপ্তর-সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় পানি আইন, ২০১৩-এর কার্যকারিতার দুর্বলতা চিহ্নিত হয়ে সংশোধনের প্রস্তাব গৃহীত হয়, যা আইনের বাস্তবায়নে সফলতা বাড়াবে। পানি সংকটাপন্ন এলাকার অন্যতম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম, মাটিকাটা, রিশিকুল, পাকড়ি ও মোহনপুর এবং তানোর উপজেলার পাঁচন্দর, বাধাইড়, তালন্দ, কলমা ও সরনজাই ইউনিয়ন (ইউপি)। অতি উচ্চ পানি সংকটাপন্ন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার প্রতিটি ইউনিয়ন (ইউপি)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়