ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

সান্তাহারে রেলওয়ের ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:২০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:২০:০৮ অপরাহ্ন
সান্তাহারে রেলওয়ের ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার সান্তাহারে রেলওয়ের ডোবা থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে একটি রেলওয়ে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ সংবাদ পাঠানোর সময় পর্যন্ত মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি।

রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী সান্তাহার জংশন ষ্টেশনের উত্তরে পৌঁওতা রেলওয়ে সেতুর নিচে ওই ব্যাক্তির মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী  পুলিশকে খবর দিলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশের বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মত হবে। ধারনা করা হচ্ছে সেতু পার হতে গিয়ে ওই ব্যাক্তি মৃত্যু হয়েছে। পরিচয় না মেলায় মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে । লাশের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি (অপমৃত্যু) ইউডি মামলা দায়ের করা হয়েছে।##

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি