ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব

ঝিনাইদহে পাটের ভালো ফলন, কৃষকদের মুখে হাসি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:১৬:৫৮ অপরাহ্ন
ঝিনাইদহে পাটের ভালো ফলন, কৃষকদের মুখে হাসি ঝিনাইদহে পাটের ভালো ফলন, কৃষকদের মুখে হাসি
ঝিনাইদহে এ বছর পাটের ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে। রোগবালাই কম হওয়া এবং পাট জাগ দিতে কোনো ঝামেলা না থাকায় কৃষকরা খুশি। 

নিয়মিত বৃষ্টিপাতের কারণে গাছ লম্বা হওয়ায় ভালো মানের পাট ও পাটকাঠি উৎপাদিত হয়েছে।

তবে কৃষকরা জানাচ্ছেন, পাট কাটা ও গরু-মহিষের গাড়িতে টানতে খরচ কিছুটা বেশি পড়েছে। কিন্তু বাজারে পাটের দাম গতবারের তুলনায় বেশি হওয়ায় সেই খরচ উঠে আসছে।

কৃষি বিভাগ বলছে, চলতি বছর জেলার ছয়টি উপজেলায় ২০ হাজার ২২৯ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। গত বছর ২১ হাজার ৪৪৬ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল।

সদর উপজেলায় গত বছর পাঁচ হাজার ৬২ হেক্টর জমিতে আবাদ করা হয়েছিল পাট। এবার চার হাজার ৮১০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। শৈলকুপায় গত বছর আট হাজার ৪৭৭ হেক্টর, এবার সাত হাজার ৭৯৮ হেক্টর জমিতে, কালীগঞ্জ উপজেলায় গত বছর ৭১০ হেক্টর, এ বছর ৬৬৫ হেক্টর জমিতে, কোটচাঁদপুরে গত বছর ৪১৫ হেক্টর, এ বছর ৩৫৪ হেক্টর জমিতে, মহেশপুরে গত বছর চার হাজার ৭০ হেক্টর জমিতে, এ বছর তিন হাজার ৮৯০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। তবে হরিণাকুণ্ডু উপজেলায় গত বছর ও এ বছর দুই হাজার ৭১২ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে।

পাট আঁশ ছড়ানোর কাজে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও যুক্ত হয়েছেন। তাদের পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে পাটকাঠি। এ পাটকাঠি পান বরজের বেড়া, ওয়াসি ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। এতে কৃষকেরা বাড়তি লাভের মুখ দেখছেন।

হরিণাকুণ্ডুর কৃষক জয়নাল আবেদীন বলেন,
"পাট কাটা থেকে শুরু করে জাগ দেওয়া পর্যন্ত খরচ কিছুটা বেশি পড়েছে। তারপরও এ বছর পাট ও পাটকাঠির ভালো দাম পাওয়ায় লাভের আশা করছি।"

একই উপজেলার কৃষক সুলতান জানান,
"এবার সার-কীটনাশক কম ব্যবহার করতে হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমার পাঁচ বিঘা জমির পাট বাজারে ভালো দামে বিক্রি হবে বলে আশা করছি।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত