ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ভারতে এক মন্ত্রী, ১ কিলোমিটার ধাওয়া

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৯:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৯:১৮:০৩ অপরাহ্ন
ভারতে এক মন্ত্রী, ১ কিলোমিটার ধাওয়া ভারতে এক মন্ত্রী, ১ কিলোমিটার ধাওয়া
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর রোষানলে পড়েছেন ভারতের বিহার রাজ্যের পল্লী উন্নয়নমন্ত্রী শ্রাবণ কুমার। তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামবাসী। প্রাণ বাঁচাতে সেখান থেকে কোনমতে গাড়িতে উঠে পালিয়ে যান মন্ত্রী। এ সময় তাকে প্রায় এক কিলোমিটার পথ ধাওয়া করে উত্তেজিত জনতা। 

বুধবার (২৭ আগস্ট) বিহারের নালন্দা জেলায় যোগীপুর মালাওয়ান গ্রামে ঘটে এ ঘটনা। খবর হিন্দুস্তান টাইমসের। 

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে স্থানীয় একজন বিধায়ককে নিয়ে সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যোগীপুর মালাওয়ান গ্রামে যান শ্রাবণ কুমার। কিন্তু তাদের পৌঁছানোর কয়েক মিনিট পরেই গ্রামবাসীদের একটি বিশাল দল তাদের ঘিরে ফেলে।

বলা হচ্ছে, মন্ত্রীর বিলম্বিত সফরের কারণেই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে গ্রামবাসী মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি ‘কোনো সংবেদনশীলতা দেখাননি’ এবং এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণও দেওয়া হয়নি তাদেরকে।

এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীর আক্রমণের মুখে কোনোমতে পালিয়ে যেতে সক্ষম হন মন্ত্রী শ্রাবণ কুমার ও তার সঙ্গে যাওয়া বিধায়ক। তবে এই ঘটনায় মন্ত্রীর দেহরক্ষী আহত হয়েছেন। তাকে দ্রুত ইলিশ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

কর্মকর্তারা আরও জানান, ওই রাজনীতিবিদরা যখন তাদের গাড়িবহর নিয়ে চলে যান, তখনও গ্রামবাসীরা তাদের তিনটি গাড়ি প্রায় এক কিলোমিটার পর্যন্ত ধাওয়া করে।

পরে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা