ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

৩৬টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:৪৯:৩৭ অপরাহ্ন
৩৬টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক ৩৬টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় যশোরে পৃথক দুটি অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে সদর উপজেলার কোদালিয়া বাজার ও যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, আটক স্বর্ণের ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার টাকা। এ সময় পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ দাসের ছেলে সুজন দাস বাপ্পি এবং শহরের লোন অফিসপাড়ার নূর হোসেনের ছেলে জাহিদ হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দীকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকানো স্বর্ণ জব্দ করা হয়েছে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ঢাকার যাত্রাবাড়ি ও মানিকগঞ্জ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে তারা যশোর ও সাতক্ষীরার কলারোয়া সীমান্ত হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।

জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং আটক তিনজনকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেছেন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ