ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:১৯:১৯ অপরাহ্ন
প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই
রাজশাহীর সাংবাদপত্র জগতের একজন বিশ্বস্ত মানুষ, প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও ব্যবসায়ী, রেলওয়ে বুক স্টলের মালিক মো. হেকমত উল্লাহ আর নেই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ... রাজিউন )। 

তার বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে ও এক ছেলে, নাতি-নাতিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হেকমত উল্লাহ একমাত্র ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, দুপুরের আগেই বাবার মরদেহ হাসপাতাল থেকে নগরীর মীরের চক এলাকার নিজ বাড়িতে আনা হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর নগরীর টিকাপাড়ায় জানাযার নামাজ শেষে সংলগ্ন গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

রাজশাহীতে দীর্ঘ ৫৭ বছর ধরে রেলওয়ে বুক স্টলের মাধ্যমে তিনি সংবাদপত্র ব্যবসায় যুক্ত ছিলেন। বার্ধক্যজণিত কারণে সম্প্রতি তিনি সরাসরি ব্যবসায় যুক্ত ছিলেন না। বর্তমানে তার ছেলে শহীদুল্লাহ সাঈদ ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

এদিকে প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো. হেকমত উল্লাহর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সংগঠন, সংবাদপত্র ব্যবসায়ী ও সংবাদপত্র হকার সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক