ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

আইন সচিব হলেন বিচারক লিয়াকত

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:০৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:০৭:১৭ অপরাহ্ন
আইন সচিব হলেন বিচারক লিয়াকত আইন সচিব হলেন বিচারক লিয়াকত
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা।

বৃহস্পতিবার দুপুরে তিনি আইন মন্ত্রণালয়ে যোগদান করেন। এর আগে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন তিনি।

গতকাল (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারককে বর্তমান কর্মস্থল/পদ থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/পদায়ন করা হলো।

আজ (২৮ আগস্ট) দুপুরে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশ জারি করা হয়। এতে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক