ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭

একে একে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ পিতা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:০৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:০৪:৪৮ অপরাহ্ন
একে একে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ পিতা একে একে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ পিতা
কক্সবাজারের বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর কিশোর মিজবাহ উদ্দীনের (১২) লাশ উদ্ধার হয়েছে। দেড় বছর আগে পুকুরে ডুবে মিজবাহের আপন ভাই ১১ বছরের নকীব উদ্দিনের মৃত্যু হয়েছিল। একে একে দুই সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা নুরুল আলম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের একটি সেতুর নিচে বাঁকখালীর মোহনা থেকে স্থানীয়দের সহযোগিতায় মিজবাহ উদ্দীনের (১২)  মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জানা গেছে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়া এলাকার ইজতেমা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মিজবাহ। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে বিকাল সাড়ে ৫টার দিকে তা আনতে পানিতে ঝাঁপ দেয় সে। কিন্তু প্রবল স্রোতে তলিয়ে যায় স্থানীয় নুরুল আলমের কনিষ্ঠ পুত্র।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল বুধবার সারা দিন তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার সকালে সেতুর নিচে মরদেহটি ভেসে ওঠে।

এর দেড় বছর আগে স্থানীয় মসজিদের পুকুরে ডুবে মিজবাহর আপন ভাই ১১ বছর বয়সি নকীব উদ্দিনের মৃত্যু হয়েছিল। একইভাবে দুই সন্তানের অকাল মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা নুরুল আলম।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দেড় বছরের মধ্যে আমি একইভাবে দুই ছেলেকে হারালাম। ভাষাহীন হয়ে গেছি, আমার কী দুর্ভাগ্য!

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ