ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের সমাবেশ, সঙ্গে বিশ্ব রাজনীতি

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৮:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৮:০০:১২ অপরাহ্ন
ভেনিস চলচ্চিত্র উৎসবে তারকাদের সমাবেশ, সঙ্গে বিশ্ব রাজনীতি ছবি: সংগৃহীত
ঝলমলে আয়োজনে বুধবার (২৭ আগস্ট) পর্দা উঠল বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব—৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের। তাই এখন ইতালির ভেনিস লিডোতে হলিউড তারকাদের ভিড়। জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি, কেট ব্ল্যানচেটের মতো তারকারা রেড কার্পেট আলোকিত করেছেন, অন্যদিকে উৎসবস্থলের বাইরে চলছে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ।

উদ্বোধনী অনুষ্ঠানে কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা আজীবন সম্মাননা প্রদান করেন জার্মান পরিচালক ভেরনার হারজগকে। ‘গ্রিজলি ম্যান’, ‘ফিৎসকারাল্ডো’খ্যাত এই নির্মাতা এরইমধ্যে ৭০টির বেশি ছবি নির্মাণ করেছেন। এবারের আসরে তিনি উপস্থাপন করবেন নতুন ডকুমেন্টারি ‘ঘোস্ট এলিফ্যান্টস’, যা নির্মিত হয়েছে অ্যাঙ্গোলার এক হারানো হাতির পালকে ঘিরে।

প্রথম প্রতিযোগিতামূলক ছবির তালিকায় রয়েছে ইতালীয় পরিচালক পাওলো সোরেন্তিনোর ‘লা গ্রাতসিয়া’—ইউথেনেশিয়া আইন নিয়ে সংশয়ে ভোগা এক রাষ্ট্রপতির গল্প। অন্যদিকে, সেকেন্ডারি সেকশন ওরিজ্জোন্তি-তে উদ্বোধনী ছবি ‘মাদার’, যেখানে মাদার তেরেসাকে কঠোর ও দ্বন্দ্বপূর্ণ চরিত্রে তুলে ধরা হয়েছে।

একই রাতে প্রদর্শিত হবে ইয়োর্গস লান্থিমোসের সাই-ফাই কমেডি ‘বুগোনিয়া’, যেখানে এমা স্টোন অপহৃত হন এলিয়েন ভেবে!

তারকাদের ঝলমলে উপস্থিতির মাঝেই উৎসব ঘিরে গাজা যুদ্ধের প্রতিবাদ তীব্র হয়েছে। ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যানার নিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন উৎসবস্থলে। শতাধিক ইতালীয় চলচ্চিত্রকর্মী আয়োজকদের প্রতি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রকাশ্যে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। শনিবার (৩০ আগস্ট) ভেনিসে বড় বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে।

উৎসব পরিচালক আলবার্তো বারবেরা বলেন, ‘গাজা ও ফিলিস্তিনের ঘটনাগুলোতে আমরা গভীরভাবে মর্মাহত। তবে প্রো-ইসরায়েলি তারকাদের আমন্ত্রণ বাতিল করা হবে না।’

আলোচিত ছবির সমাহার
ভেনিসে একের পর এক আলোচিত ছবির প্রিমিয়ার হবে। তালিকাটা এমন—

গিলের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (অভিনয়ে: অস্কার আইজাক)।

ক্যাথরিন বিগেলোর রাজনৈতিক থ্রিলার ‘আ হাউজ অব ডায়নামাইট’ (অভিনয়ে: ইদ্রিস এলবা)।

অলিভিয়ের আসায়াসের ‘দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন’, যেখানে জুড ল’ অভিনয় করেছেন ভ্লাদিমির পুতিন চরিত্রে।

বেনি সাফদির ‘দ্য স্ম্যাশিং মেশিন’—এমএমএ তারকা মার্ক কের চরিত্রে আছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন।

জিম জারমুশের ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’, যেখানে আছেন কেট ব্ল্যানচেট, অ্যাডাম ড্রাইভার ও টম ওয়েটস।

মডেল-অভিনেত্রী শু কি’র পরিচালনায় প্রথম ছবি ‘নুহাই (গার্ল)’।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩