ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

খালি পায়ে হাঁটছেন মুম্বইয়ের রাস্তায়, চোখেমুখে ভয়, গণপতি দর্শনে গিয়ে কী ঘটল জাহ্নবীর সঙ্গে?

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৫৩:০৬ অপরাহ্ন
খালি পায়ে হাঁটছেন মুম্বইয়ের রাস্তায়, চোখেমুখে ভয়, গণপতি দর্শনে গিয়ে কী ঘটল জাহ্নবীর সঙ্গে? খালি পায়ে হাঁটছেন মুম্বইয়ের রাস্তায়, চোখেমুখে ভয়, গণপতি দর্শনে গিয়ে কী ঘটল জাহ্নবীর সঙ্গে?
গণেশচতুর্থী বাণিজ্য রাজধানী মুম্বইয়ের সবচেয়ে বড় উৎসব। এই সময় সাধারণ মানুষের পাশাপাশি রাস্তায় নামেন বলিউডের তারকাদেরও একাংশ। শাহরুখ খান থেকে ঐশ্বর্যা রাই বচ্চন— খ্যাতনামী অনেক তারকাই পায়ে হেঁটে যান গণপতি দর্শনে। এ বার রাস্তায় হেঁটেছেন জাহ্নবী কপূরও। সেখানেই গিয়ে জনজোয়ারের ধাক্কায় বেশ ভয়ই পেয়ে গেলেন জাহ্নবী। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় তেমনই ছবি ধরা পড়ল।

ওই ভিডিয়োয় দেখা গিযেছে, অভিনেত্রীর পরনে লাল পৈঠানি শাড়ি, নাকে নথ। একেবারে সাবেকি সাজে দেখা যাচ্ছে জাহ্নবীকে। সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র সহ অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। একটা লম্বা রাস্তা পায়ে হাঁটা। তার পর মূল মণ্ডপ। অভিনেত্রী হাঁটা শুরু করতেই ভিড় ছেঁকে ধরেছে তাঁকে। যত মণ্ডপের কাছাকাছি এগোতে থাকেন, যেন জনজোয়ার ঘিরে ধরে জাহ্নবীকে। তাতে তাঁর চোখেমুখে অস্বস্তি ধরা পড়ে।

মূর্তির সামনে পৌঁছোতেই যেন জনসমুদ্র আছড়ে পড়েছে তাঁকে ঘিরে, কেউ তাঁর শাড়ির আঁচল টানছেন, কেউ ধাক্কা দিচ্ছেন। সঙ্গী সিদ্ধার্থ যতটা পারছেন হাতে দিয়ে সবাইকে আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু ততক্ষণে যেন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শনার্থীরা। দেখা গেল, তখনই নিরাপত্তারক্ষীরা জাহ্নবীকে ওই ভিড় থেকে দ্রুত বার করে নিয়ে আসেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক