ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

‘দু’দিনে ভাঙবে’, কর্ণকে বিয়ে করার সময় সাবধানবাণী শুনতে হয় বিপাশাকে, কেন?

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৪৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৪৯:০৭ অপরাহ্ন
‘দু’দিনে ভাঙবে’, কর্ণকে বিয়ে করার সময় সাবধানবাণী শুনতে হয় বিপাশাকে, কেন? ‘দু’দিনে ভাঙবে’, কর্ণকে বিয়ে করার সময় সাবধানবাণী শুনতে হয় বিপাশাকে, কেন?
৯ বছর পার করেছে বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভারের সংসার। প্রেমের মুহূর্ত, আদুরে ছবিতে তাঁদের সমাজমাধ্যমের পাতা ভর্তি। মেয়ে দেবীর সঙ্গে মিষ্টি মুহূর্তও ভাগ করেন তাঁরা। যদিও আদুরে এই সংসার পাতা সহজ ছিল না মোটেই। এই বিয়েতে মত ছিল না বিপাশার পরিবারের। এর ভবিষ্যৎ নাকি বিচ্ছেদই, সাবধানবাণী শুনতে হয়েছিল অভিনেত্রীকে।

২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন কর্ণ। ১০ মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর পরে জেনিফার উইঙ্গেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কর্ণ। কিন্তু সেই বিয়েও টিকেছিল মাত্র দু’বছর। এর পর ‘অ্যালোন’ ছবিতে বিপাশার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন কর্ণ। সেখানেই আলাপ ‘রেস’-এর নায়িকার সঙ্গে। তার পর প্রেম। ২০১৬ সালে বিয়ে করেন কর্ণ ও বিপাশা।

বিপাশার কথায়, তাঁর বাবা হীরক বসু এবং মা মমতা বসু এই বিয়েতে একেবারেই রাজি ছিলেন না। কর্ণের একাধিক বিয়ে ভাঙার কারণেই এই সম্পর্ক মেনে নিতে চাননি অভিনেত্রীর বাবা-মা। কিন্তু তাঁদের বুঝিয়েছিলেন নায়িকা। বলেছিলেন, প্রেমের সম্পর্কের সঙ্গে বিয়ের কোনও পার্থক্য নেই। বিপাশাও নিজে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। একই ভাবে কর্ণেরও অতীত আছে। পার্থক্য শুধু একটাই, কর্ণ আইনি কাগজে সই করেছিলেন। শুরুতে সমস্যা হলেও, এখন সকলেই খুব খুশি। তবে নিন্দকদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘‘কারও পরিস্থিতি জানার জন্য তার জায়গায় নিজেকে রাখতে হয়, তবেই তাঁদের বোঝা যায়। সকলেরই একটা গল্প থাকে। পৃথিবীটা নিন্দকে ভরে গিয়েছে। আমার সৌভাগ্য যে, জীবনে যাই হয়ে যাক, আমি কাউকে নিয়ে কখনও নিন্দা করিনি।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক