ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ড রাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগ আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সিংড়ায় জবাই করা ৫০ বক উদ্ধার, ৫ জনকে জেল-জরিমানা পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষকদের স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সিংড়ায় ভুটভুটির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশ সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, আহত ৩ সাপাহার সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ চট্টগ্রাম আদালতে ছুরিকাঘাত: মামলার প্রধান আসামি গ্রেপ্তার জাজিরায় বল সদৃশ ককটেল বিস্ফোরণে কিশোর আহত ১৩ বছরের শিশুকে বলাৎকারের মামলায় মাদরাসার প্রধান শিক্ষক গ্রেপ্তার নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেপ্তার ২ ছেলে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা খুলনায় অগ্নিকাণ্ডে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু মুন্সিগঞ্জে কাজীকে অপহরণ করে দুই লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

ইনসুলিন নেওয়ার সময় ৫ ভুলেই মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের!

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৪৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৪৯:০২ অপরাহ্ন
ইনসুলিন নেওয়ার সময় ৫ ভুলেই মারাত্মক ক্ষতি হতে পারে শরীরের! ফাইল ফটো
ডায়াবিটিস রোগে আক্রান্ত হলেই জীবনে চলে আসে হাজার রকম বিধিনিষেধ। টাইপ ২ ডায়াবিটিসের ক্ষেত্রে বিভিন্ন ওষুধেও যখন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে না, তখনই চিকিৎসকেরা পরামর্শ দেন ইনসুলিন নেওয়ার। কিন্তু অধিকাংশ মানুষেরই ইনসুলিন নিয়ে নানা সংশয় থাকে। তাঁরা ভাবেন, ইনসুলিন নেওয়া শুরু হয়েছে মানেই ডায়াবিটিস খারাপ পর্যায়ে চলে গিয়েছে। কারও আশঙ্কা এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। কেউ আবার ইনসুলিন নিচ্ছেন বলে নিয়মকানুন ভুলে সব কিছু খেতে শুরু করেন। এ সবই ভ্রান্ত ধারণা৷ ডায়েট, ব্যায়াম ও ওষুধের নিয়ম মানার পরও যখন আর অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন বেরোয় না, তখন বাইরে থেকে ইনসুলিন দিয়ে রক্তে শর্করার মাত্রা কমাতে হয়৷ ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুলের ফল হতে পারে মারাত্মক।

১) ইনসুলিনে শরীরের কোনও ক্ষতি হয় না। প্রয়োজন সত্ত্বেও না নিলে রক্তচাপ, কোলেস্টেরল বাড়তে পারে। শুধু তা-ই নয়, হৃদ্‌যন্ত্র, কিডনি থেকে শরীরের সব প্রত্যঙ্গই খারাপ হতে শুরু করে৷ তবে ইনসুলিনের মাত্রা সম্পর্কে খুব বেশি সতর্ক হওয়া প্রয়োজন। চিকিৎসকের নির্দেশ মেনেই এর ডোজ় নিতে হবে। ডোজ় উপর-নীচ হয়ে গেলেই ফল হতে পারে মারাত্মক। নিয়মিত রক্তের শর্করার মাত্রা পরিমাপ করতে হবে। কম-বেশি হলে সেই বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনসুলিনের মাত্রাও কমবেশি করতে হবে।

২) ইনসুলিন নিলেও যা ইচ্ছা খাবার খাওয়া যায় না। ইনসুলিন নিলে রক্তের শর্করার মাত্রা কমে ঠিকই, কিন্তু খাবারে রাশ না টানলে সেই মাত্রা আবারও বেড়ে যেতে পারে। তাই ইনসুলিন নিচ্ছেন মানেই যা ইচ্ছে তা-ই খাবেন, এই ধারণা রাখলে ফল হতে পারে হিতে বিপরীত।

৩) ইনসুলিন নিলেও শরীরচর্চা বন্ধ করা উচিত নয়। অনেক সময় পর্যাপ্ত ইনসুলিন নেওয়া সত্ত্বেও রক্তে শর্করার মাত্রা ঠিক ভাবে কমে না। অর্থাৎ, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়৷ ব্যায়াম করলে অধিকাংশ ক্ষেত্রেই ইনসুলিনের কার্যকারিতা অনেক বেড়ে যায়।

৪) ইনসুলিন সব সময়ে ফ্রিজে রাখাই শ্রেয়। ১২ থেকে ১৪ ঘণ্টার বেশি ইনসুলিন ফ্রিজের বাইরে রাখলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। তাই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুচ বদলাতে হবে। না হলে কিন্তু সংক্রমণের ঝুঁকি থাকে।

৫) ইনসুলিনের কোনও ডোজ় নিতে ভুলে গেলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। যে সময়ে ইনসুলিন নিতে বলা হয়েছে, সেই সময় পার হয়ে গেলে কী করণীয়, তা চিকিৎসকের কাছে ভাল করে জেনে নিন। বার বার এই ভুলের ফল হতে পারে মারাত্মক। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার কত ক্ষণ পর অবধি ইনসুলিন নিতে পারেন, তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

নগরীজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২