ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালী থানায় ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী হৃদয় গ্রেপ্তার লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন

অ্যামালসন এক্সপ্লোসিভের সংকটে মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন বন্ধ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৫:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৫:৫৮:৫৭ অপরাহ্ন
অ্যামালসন এক্সপ্লোসিভের সংকটে মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন বন্ধ অ্যামালসন এক্সপ্লোসিভের সংকটে মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন বন্ধ
দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য ‘অ্যামালসন এক্সপ্লোসিভ’-এর সরবরাহ বন্ধ থাকায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে ভূগর্ভস্থ পাথর উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া স্টেট কনসোর্টিয়াম (জিটিসি) বিস্ফোরকের অভাবে কাজ বন্ধ করে দেয়। ফলে খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু থাকলেও স্থগিত হয়েছে ভূগর্ভস্থ উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) চাহিদামতো অ্যামালসন এক্সপ্লোসিভ সরবরাহ করতে না পারায় এ সংকট দেখা দেয়। এই কারণে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে সরকার। বর্তমানে খনির অভ্যন্তরে প্রায় ১২ লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে, যা বিক্রির অপেক্ষায় রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি.এম. জোবাইয়ের হোসেন জানান, বিস্ফোরক দ্রব্যটি ভারত থেকে আমদানি করা হয়ে থাকে এবং বর্তমানে তা কাস্টমস ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দুই-তিন দিনের মধ্যেই বিস্ফোরক খনিতে পৌঁছাবে এবং তারপর থেকে পুনরায় আগের মতো পাথর উত্তোলন কার্যক্রম শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ