ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

গোটা জাতি এখন নির্বাচনমুখী - রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৪৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৪৫:০৯ অপরাহ্ন
গোটা জাতি এখন নির্বাচনমুখী - রাজশাহী বিভাগীয় কমিশনার গোটা জাতি এখন নির্বাচনমুখী - রাজশাহী বিভাগীয় কমিশনার
গোটা জাতি এখন নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তাঁর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, গত শনিবার প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছেন। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তিনি অন্যান্য দপ্তরগুলোকেও প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানান।

আসন্ন শীত মৌসুমে কেউ যেন অবৈধভাবে পুকুর কাটতে না পারে মৎস্য দপ্তরকে সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কৃষি জমি ধ্বংস করে ফেললে চলবে না। আমাদের যেমন মাছ দরকার, তেমনি কৃষি জমি রক্ষা করাও জরুরি। 

এসময় বর্ষায় যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের জন্য সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে সড়ক বিভাগকে অনুরোধ জানান তিনি ।  

সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান করবে। ১ সেপ্টেম্বর থেকে এই টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিল। সেটি পরিবর্তিত হয়ে এখন ১২ অক্টোবর থেকে দেওয়া শুরু হবে। নিবন্ধন কাজ চলমান রয়েছে। এই টিকা নেওয়ার জন্য শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। 

স্বাস্থ্য বিষয়ক আলোচনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কুকুর ও সাপের উপদ্রব থেকে বাঁচতে উপজেলা পর্যায়ের হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার অনুরোধ জানান।

পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ নদীর পানি এখন কমতির দিকে। তবে পূর্বাভাস আছে, অতিবৃষ্টির কারণে এ বছর আরও একবার পানি বাড়তে পারে। পানি উন্নয়ন বোর্ড সতর্ক আছে এবং তাদের প্রস্তুতিও রয়েছে।

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতা আবার শুরু হচ্ছে।৫ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে। সারা দেশকে ১৯টি অঞ্চলে ভাগ করে প্রাথমিক বাছাই হবে। অভিনয়, আবৃত্তি, গল্প বলা বা কৌতুক, সাধারণ নৃত্য বা উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান বা আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ এবং রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক