ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত প্রভা মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ৫ দিন ভারী বৃষ্টির আভাস নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি খিদিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ মারধরের সময় বুকে উঠেও বাবাকে বাঁচাতে পারল না শিশুকন্যা বেগম খালেদা জিয়ার জন্মদিন স্মরণে অগ্রণী স্কুলে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি পদ্মার বুকে মিনি সুইজারল্যান্ড সবুজের টানে মাঝচরে দর্শনার্থীর ঢল রাজশাহীতে শব্দদূষণ ভয়াবহ মাত্রায়, রেইলগেট-লক্ষীপুরে ১০০ ডেসিবেলের বেশি শব্দ বিশ্বনবী (সা.) সমগ্র সৃষ্টির জন্য রহমত। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা পুঠিয়ায় পৌরসভা-স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতেন, সঞ্চয় বলতে কিছুই ছিল না! কেন কষ্টের জীবন বেছে নেন সোহা?

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:১৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:১৮:১৬ অপরাহ্ন
বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতেন, সঞ্চয় বলতে কিছুই ছিল না! কেন কষ্টের জীবন বেছে নেন সোহা? বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতেন, সঞ্চয় বলতে কিছুই ছিল না! কেন কষ্টের জীবন বেছে নেন সোহা?
নবাব-ঘরের কন্যা তিনি। কিন্তু একটা সময়ে আর পাঁচজন সাধারণ ছেলেমেয়ের মতোই আর্থিক লড়়াই করতে হয়েছিল সোহা আলি খানকে। বাড়ি ভাড়া দিতে গিয়ে হিমশিম খেতে হত তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন সোহা।

অভিনয়জগতে আসার আগে এক বহুজাতিক ব্যাঙ্কে কাজ করতেন সোহা। ‘লন্ডন স্কুল অফ ইকনমিক্স অ্যান্ড পলিটিকাল সায়েন্স’ থেকে স্নাতকোত্তর করে চাকরিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। চাকরির জন্য মুম্বইয়ে এসে একটি ভাড়াবাড়িতে থাকতে শুরু করেছিলেন। যা বেতন পেতেন প্রায় পুরোটাই বাড়ি ভাড়া দিতে বেরিয়ে যেত তাঁর।

সোহা জানান, তাঁর মাসিক বাড়ি ভাড়া ছিল ১৭ হাজার টাকা। বছরে সেই বাড়ি ভাড়ার পরিমাণ দাঁড়ায় ২ লক্ষ ৪০০০ টাকা। সোহার তখন বার্ষিক আয় ২ লক্ষ ২০ হাজার টাকা। তাই শেষ পর্যন্ত কিছুই সঞ্চয় হত না তাঁর। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হয়েও কেন এমন জীবন বেছে নিয়েছিলেন সোহা? অভিনেত্রী বলেছেন, “আমি স্বাধীন জীবনযাপন করতে চেয়েছিলাম। নিজে রোজগার করলে নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া যায়। অন্য কারও কথা মেনে চলার প্রয়োজন পড়ে না।”

চাকরি করতে করতেই সোহা অভিনয়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাবা-মা এই সিদ্ধান্ত মেনে নেবেন কি না, তা নিয়ে ধন্দে ছিলেন ঠিকই। কিন্তু তত দিনে তিনি আর্থিক ভাবে সক্ষম। তাই এই নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সোহা।

নিজে স্বাধীন হলেও, পরিবারের জন্যই নিরাপত্তা বোধ করতেন সোহা। অভিনেত্রী বলেছেন, “আমি রোজগার করছিলাম ঠিকই। তবে আমার একটা সুবিধা তো ছিলই। আমার কিছু দরকার পড়লে, আমি আমার বাবা-মায়ের থেকে সাহায্য পেতাম। এই সুবিধা অন্যেরা পায় না। তাই কোথাও গিয়ে সেটা তো আমার আত্মবিশ্বাসকে জোরদার করেছিল।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি