ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ট্রাম্প ও পুতিনের আলোচনায় শামিল হবে না চিন

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:১৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:১৩:২২ অপরাহ্ন
পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ট্রাম্প ও পুতিনের আলোচনায় শামিল হবে না চিন পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ট্রাম্প ও পুতিনের আলোচনায় শামিল হবে না চিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করে দিল চিন। বুধবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার জানিয়ে দিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আমেরিকা-রাশিয়ার আলোচনায় বেজিং শরিক হবে না।

চিনা বিদেশ দফতরের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘‘আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চিন অংশগ্রহণ করবে, এমনটা আশা করা যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত নয়।’’ তাঁর যুক্তি, পরমাণু হামলার সক্ষমতার দিক থেকে আমেরিকা বা রাশিয়ার সঙ্গে চিনের কোনও তুলনা হয় না। গুয়োর কথায়, ‘‘আমরা এক স্তরে নেই। তাই এক সঙ্গে আলোচনায় বসাও অর্থহীন।’’

প্রসঙ্গত, মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, গত ১৫ অগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকে পরমাণু অস্ত্র প্রসাররোধের প্রসঙ্গ এসেছে। তিনি বলেন, ‘‘ইউক্রেন যুদ্ধের শেষে ওয়াশিংটন ও মস্কোর বিশাল পরমাণু অস্ত্রের মজুত কমানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চিনকেও শামিল করা হবে।’’ সেই সঙ্গে ট্রাম্প বলেন, ‘‘আমাদের সকলের হাতেই খুব বেশি পরমাণ পরমাণু অস্ত্র রয়েছে।’’

কিন্তু ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করে দিয়ে কমিউনিস্ট পার্টি শাসিত একদলীয় চিনের সরকার সরাসরি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণের উদ্যোগ সম্পর্কে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিল। গুয়োর যুক্তি, আমেরিকার সঙ্গে চিনের কৌশলগত নিরাপত্তাজনিত পরিস্থিতি পুরোপুরি আলাদা, তাই দু’দেশের পরমাণু নীতিও সম্পূর্ণ আলাদা। প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট পরমাণু অস্ত্রভান্ডারের ৯০ শতাংশই রয়েছে ওয়াশিংটন ও মস্কোর হাতে। চিন তৃতীয় স্থানে থাকলেও পরমাণু অস্ত্রের সংখ্যা এবং ক্ষমতার নিরিখে তারা অনেক পিছনে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি