ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১১:০৫:৪৪ অপরাহ্ন
সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুদের টাকা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত মুজিবর গাজী এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মুজিবর গাজী (৬২) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ গাজীর ছেলে।

গত রোববার সুদের টাকা নিয়ে উপজেলার সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুজিবরসহ উভয়পক্ষের ছয়জন আহত হয়।

স্থানীয়রা জানান, ২০ বছর আগে অমল সরকার মুজিবর গাজীর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। মুজিবর গাজী সেই টাকা দেয়া হয়েছে বলে দাবি করেন। কিন্তু অমল সরকারের টাকা না পাওয়ার কথা বলেন। এ নিয়ে বিবাদের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ছয় জন আহত হয়।

তারা আরও জানান, পড়ে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হয়। এরপর তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবর গাজীর মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা হয়েছে। এরইমধ্যে মুজিবর গাজীর মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক