ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

​স্বামীর নির্যাতনের কারণে স্ত্রীর আত্মহত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:২১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:২১:০০ অপরাহ্ন
​স্বামীর নির্যাতনের কারণে স্ত্রীর আত্মহত ​স্বামীর নির্যাতনের কারণে স্ত্রীর আত্মহত
নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামে ঝর্ণা খাতুন (২৫) নামে এক গৃহবধূ স্বামীর নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন।

বুধবার ভোরে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে জয়পুরহাট স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, গতকাল রাতে পরিবারের সবাই এক সাথে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায় রাগান্বিত হয়ে স্ত্রীকে গালি-গালাজ এবং মারধর করেন। মার সহ্য করতে না পেরে ও স্বামীর উপর অভিমান করে বুধবার ভোর সারে ৫ বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন। স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন।

শেষ পর্যন্ত সে সকাল ৬ টার দিকে নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগান। জানতে পেরে নিহতের স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর সকাল পোনে ৯ টারদিকে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এরপর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সাথেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করতে সাহস পাননি। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি