ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

নতুন ফোন আনল গুগল, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ! Copied from: https://rtvonline.com/

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:১৬:৪৬ অপরাহ্ন
নতুন ফোন আনল গুগল, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ!  Copied from: https://rtvonline.com/ নতুন ফোন আনল গুগল, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ! Copied from: https://rtvonline.com/
স্মার্টফোনের বাজারে রীতিমতো বিপ্লব আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে গুগল। পিক্সেল সিরিজের একাধিক স্মার্টফোন এনেছে টেক সংস্থটি। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড রয়েছে এই তালিকায়। এর মধ্যে পিক্সেল ১০ প্রো ফোল্ড স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার বেশি আকর্ষণ করছে গ্রাহকদের।

এআই সাপোর্ট ছাড়াও এই ফোনে রয়েছে অসংখ্য নতুন ফিচার। যা স্মার্টফোনপ্রেমীদের এই ফোনের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে, এই ফোনে হোয়াটসআপে যাবতীয় কার্যক্রম, যেমন- চ্যাট, অডিও-ভিডিও কল সব চালানো যাবে ইন্টারনেট ছাড়াই।

সত্যিই, ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ, ব্যবহারকারী এমন কোনো জায়গায় আছেন যেখানে মোবাইল সিগন্যাল বা ওয়াই-ফাই সংযোগ নেই, সেখানেও তিনি স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন। আর এটি কেবল জরুরি মুহূর্তেই নয়; ব্যবহার করা যাবে সবসময়ই।

গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধু নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এ ছাড়াও এই ফিচারটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে।

অ্যাপল এরই মধ্যে আইফোনগুলোতে স্যাটেলাইট ফিচার অফার করেছে, তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কিন্তু গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যেসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে।

স্যাটেলাইটভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচারটি আগামী ২৮ অগাস্ট থেকে পাওয়া যাবে, এমনটাই গুগল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে। একইদিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো প্রথমবারের মত বাজারে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচারটি সক্রিয় করার পরে ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক