ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের ‘চাহিদা’ তুঙ্গে গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হবেন জেনে নিন আম দিয়ে বানিয়ে ফেলুন নানা রকম মিষ্টি, রইল এক ডজন উপায়

শিবগঞ্জে ছেঁড়া ১০০ টাকার নোট নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মুদি দোকানির

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:১৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:১৪:০০ অপরাহ্ন
শিবগঞ্জে ছেঁড়া ১০০ টাকার নোট নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মুদি দোকানির শিবগঞ্জে ছেঁড়া ১০০ টাকার নোট নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মুদি দোকানিরছেঁড়া ১০০ টাকার নোট নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল মুদি দোকানির
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেঁড়া নোট নিয়ে বাগবিতণ্ডায় জেরে হামলার ঘটনায় আহত বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত বাবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের ঝালমাছ বাড়ি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বাবুল হোসেনের শিবগঞ্জের ইসরায়েল মোড় এলাকায় মুদিখানার দোকান আছে। তার আপন দুই ভাইয়েরও ফামের্সি এবং বিকাশ এজেন্টের দোকান রয়েছে। গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বাবুল হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেনের দোকানে দুই হাজার টাকা ক্যাশ আউট করে একই এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে একই দিনে বেলা ১১টার দিকে আসাদুল এসে মোয়াজ্জেমকে জানায় তিনি ১০০ টাকার একটি নোট ছেঁড়া দিয়েছেন। এই নিয়ে মোয়াজ্জেম ও আসাদুলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরপরে বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩নং ওর্য়াডের বিএনপির সভাপতি শাহীন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ফেরাউন, কালু, বিশাল, রহমত, হামিম, আসাদুল ও গুমানসহ ১৫ থেকে ২০ জন মিলে তিন ভাইয়ের ওপর চড়াও হয়। এই সময় বাবুল হোসেন গুরুতর আহত হয়। পরে বাবুল হোসেনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ও বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এর পাঁচ দিন পরে মঙ্গলবার বিকেলে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল হোসেনের ভাই নজরুল ইসলাম বলেন, ঠুনকো বিষয় নিয়ে আমরা তিন ভাইয়ের ওপর হামলা চালায় গুমানের ছেলে আসাদুল্লাহসহ তাদের দলবল। তাদের হামলার কারণে আমার ভাই মারা গেছে। এর সঠিক ও সুষ্ঠু বিচার চাই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেন, বাবুল হোসেন আগে থেকে আহত ছিলেন। এখানে আসার পর আমরা দেখি তার শরীরে রক্তশূন্যতা ছিল। শ্বাসকষ্টের কারণে তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) শাকিল হাসান বলেন, এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি এবং ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল