ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

বরকে পাশের ঘরে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১০:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১০:০৯:০৩ অপরাহ্ন
বরকে পাশের ঘরে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা বরকে পাশের ঘরে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামীর সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সুমনা আক্তার (১৯) নামের এক নববধূ। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা সুমনা আক্তার চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে। ছোটবেলা থেকেই তিনি নানা মোজাফফর হোসেনের কাছে মানুষ হন।

পরিবারের বরাতে জানা গেছে, গত ১৮ আগস্ট পাশের গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে স্বামীকে নিয়ে তিনি নানার বাড়ি বেড়াতে যান। পরে রাতে পরিবারের সদস্যরা যখন নতুন বরকে নিয়ে টেলিভিশন দেখছিলেন, তখন পাশের ঘরে গিয়ে সুমনা আত্মহত্যা করেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পালশা ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, ‘নানা মোজাফফর হোসেন তার নাতনি সুমনার বিয়ে দেন আব্দুস সোবহানের সঙ্গে। মেয়েটি নানার বাড়িতে এসে আত্মহত্যা করল— বিষয়টি খুবই দুঃখজনক। তবে সে কেন এমন করল, তা বোঝা যাচ্ছে না।’

তিনি আরও জানান, এটি সুমনার দ্বিতীয় বিয়ে। দুই বছর আগে তার প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। আব্দুস সোবহানও তিন মাস আগে তার আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ