ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

৮ স্ত্রী নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৭:৫৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৭:৫৯:৫৩ অপরাহ্ন
৮ স্ত্রী নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার ৮ স্ত্রী নিয়ে এক ছাদের নিচে সুখের সংসার
বর্তমান সময়ে যেখানে দাম্পত্যজীবনে অশান্তি, বিচ্ছেদ ও মতবিরোধ নিত্যদিনের খবর, সেখানে এক থাই নাগরিকের সংসার বিশ্বজুড়ে কৌতূহল জাগিয়েছে। ট্যাটুশিল্পী ওং ড্যাম সোরোট দাবি করেছেন তিনি একই ছাদের নিচে আট স্ত্রীকে নিয়ে শান্তি ও ভালোবাসায় ভরা সংসার করছেন।

গত কয়েক দিন ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই গল্প নেটমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টিকে রূপকথার মতো দেখছেন।

সোরোটের দাবি

সোরোট বলেন, তার স্ত্রীদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং সবাই তাকে সমানভাবে ভালোবাসেন ও যত্ন নেন। তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন, কারণ জীবনে এমন আটজন জীবনসঙ্গী পেয়েছেন যারা তাকে গ্রহণ করেছেন।

কীভাবে পরিচয় আট স্ত্রীর সঙ্গে

প্রত্যেক স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপের গল্পটিও বেশ বৈচিত্র্যময়—

প্রথম স্ত্রী নাং স্প্রাইট, এক বন্ধুর বিয়েতে প্রথম দেখা, এরপর প্রেম ও বিয়ে।
দ্বিতীয় স্ত্রী নাং এল: বাজারে দেখা হয়েছিল।
তৃতীয় স্ত্রী নাং নেন: হাসপাতালে পরিচয়।
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রী: ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মাধ্যমে আলাপ।
সপ্তম স্ত্রী নাং ফিল্ম: মায়ের সঙ্গে এক মন্দিরে গিয়েছিলেন, সেখানেই পরিচয়।
অষ্টম স্ত্রী নাং মেই : সাত স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে আলাপ ও বিয়ে।

স্ত্রীরা কী বলছেন

সোরোটের স্ত্রীদের দাবি, তারা স্বামীকে সমান ভালোবাসেন এবং একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও কারও মধ্যে কোনো দ্বন্দ্ব বা প্রতিযোগিতা নেই।
সামাজিক প্রতিক্রিয়া

ঘটনাটি সামনে আসতেই অনেকে অবাক হয়েছেন। কেউ বলছেন, এটি সামাজিক ব্যতিক্রম, আবার কেউ প্রশ্ন তুলেছেন এ ধরনের সংসার আসলেই কতটা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে একাধিক স্ত্রীকে নিয়ে সংসার করার বিষয়টি থাইল্যান্ডে আইনি বৈধতা পায় না, ফলে সোরোটের দাবি নিয়ে বিতর্কও দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির