ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক সড়ক অবরোধ, যানজট ও জনদুর্ভোগ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৭:৩৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৭:৩৯:০৩ অপরাহ্ন
রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক সড়ক অবরোধ, যানজট ও জনদুর্ভোগ রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক সড়ক অবরোধ, যানজট ও জনদুর্ভোগ
ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের তিন দফা দাবিতে চলমান আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রজশাহী নগরীর কাজলা অক্ট্রয়মাড় এলাকা।  

বুধবার বিকাল ৩টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে চাকরি বাকরি পরে কর, আগে ইঞ্জিনিয়ার বানান কর, ডিপ্লোমাদের দুই গালে জুতা মারো তালে তালে, বলে বিক্ষোভ প্রদর্শন করেন। 

শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুরে ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার খবর রাজশাহীতে ছড়িয়ে পড়লে রুয়েট শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিন বিকেল ৩টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর তালাইমারী মোড়ে এসে পৌঁছায় এবং বিকেল ৪টার দিকে কাজালা, অক্ট্রয় মোড় ও তালাইমারী ট্রাফিক মোড় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশের একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেটিতে হামলা চালানোর চেষ্টা করেন।
শিক্ষার্থীরা ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং কোনোভাবেই সড়ক থেকে সরে আসবেন না।

এ ব্যপারে মতিহার থানার অফিসার ইনজার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও বিকল্প সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং যান চলাচলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

শিক্ষার্থীদের এই আন্দোলন ঢাকার ঘটনায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়া ক্ষোভেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক