ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি

রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল-সহ গ্রেফতার শহিদ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:০৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৯:০৬:৫৬ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল-সহ গ্রেফতার শহিদ রাজশাহী নগরীতে ১০টি চোরাই মোবাইল-সহ গ্রেফতার শহিদ
রাজশাহী মহানগরীতে ১০টি চোরাই মোবাইল-সহ মোঃ শহিদ (২৩), নামের এক চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২১ মে) রাত পৌনে ৮ টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার সোনাদীঘি মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি মোঃ শহিদ (২৩), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘী সোনা মসজিদ এলাকার মোঃ খায়রুল ইসলামের ছেলে। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান। 

তিনি জানান মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার সোনাদিঘী মোড়ে সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে এক ব্যক্তি চোরাই মোবাইল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত পৌনে ৮ টায় বর্ণীত স্থানে অভিযান চালিয়ে ১০টি চোরাই মোবাইল ফোন-সহ চোর শহিদকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে শহিদ জানায়, সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মোবাইল ফোন বাংলাদেশে এনে রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। মোবাইলের ফোনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনগুলো আনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক