ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৩:৫১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৩:৫১:৫২ অপরাহ্ন
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৭ সন্ত্রাসী নিহত ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের সীমান্তবর্তী ঝোব জেলায় সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছে ৪৭ জন সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমধ্যম জিও নিউজ।

ঝোব জেলার সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার জিও নিউজকে জানিয়েছেন, সীমান্তের সাম্বাজা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় ছিল একদল ব্যক্তি। ব্যাপারটি আঁচ করতে পেরে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। দু’পক্ষের পাল্টাপাল্টি গুলিতে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী।

পরে জানা গেছে, এই অনুপ্রবেশকারীরা সবাই আফগানিস্তানের নাগরিক এবং সেখানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। পাকিস্তানের তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবানে যোগ দিতে তারা ঝোব সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল।

অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন নিহত হয়েছেন, তা জানাননি কর্মকর্তার। তবে তারা দাবি করেছেন, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।

২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশটির সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী তৎপরতার অপ্রত্যাশিত উল্লম্ফন ঘটেছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স)-এর তথ্য অনুসারে, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলা ঘটেছে এবং এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। সূত্র : জিও নিউজ

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক