ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

কঠিন পরিস্থিতিতে নবিজির (সা.) ৩ দোয়া

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৪৮:০৭ অপরাহ্ন
কঠিন পরিস্থিতিতে নবিজির (সা.) ৩ দোয়া ছবি: সংগৃহীত
যে কোনো বিপদ আপদে, কঠিন পরিস্থিতিতে মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা ও আল্লাহ তাআলারর সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলাই মুমিনের চূড়ান্ত ভরসাস্থল। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার পাশাপাশি মুমিনের ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি তার ভরসা ও নির্ভরতা প্রকাশ পায়। বিনয় ও অহংকারহীনতা প্রকাশ পায়।

আল্লাহ তাআলা কোরআনে দোয়া করার নির্দেশ দিয়ে বলেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। (সুরা গাফির: ৬০)

এখানে আমরা নবিজি (সা.) থেকে বর্ণিত তিনটি দোয়া তুলে ধরছি, যা আমরা বিপদের সময় বা কঠিন পরিস্থিতিতে পড়তে পারি:

১. নবিজি (সা.) দোয়া করতেন,

يَا حَيُّ يَا قَيُّومُ، بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

উচ্চারণ: ইয়া হাইই ইয়া ক্বাইয়্যুম বি রাহমাতিকা আসতাগীস, আসলিহ লি শানি কুল্লাহ, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আঈনিন।

অর্থ: হে চিরঞ্জীব, হে চিরপ্রতিষ্ঠিত সত্তা! আমি আপনার দয়া চাই। আমার সব সমস্যা ঠিক করে দিন আর আমাকে এক নিমেষের জন্যও আমার নিজের হাতে ছেড়ে দেবেন না। (সুনানে তিরমিজি: ৩৫২৪)

২. নবিজি (সা.) দোয়া করতেন,

اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلًا

উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা’আলতাহু সাহলা, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি’তা সাহলা।

অর্থ: হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। (সহিহ ইবনে হিব্বান: ২৪২৭)

৩. নবিজি (সা.) দোয়া করতেন,

اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي

উচ্চারণ: আল্লাহুম্মা-হদিনি ওয়া সাদ্দিদনি।

অর্থ: হে আল্লাহ! আমাকে হেয়াদায়াত দিন এবং সঠিক পথে পরিচালিত করুন! (সহিহ মুসলিম: ২৭২৫)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর