ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে ৬৬৬ শিশুর মৃত্যু ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

যাকাত না দিলে পরকালে যে ক্ষতি

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৪৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৪৫:১০ অপরাহ্ন
যাকাত না দিলে পরকালে যে ক্ষতি ছবি: সংগৃহীত
যাকাত প্রদান ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও ইসলামের পঞ্চস্তম্ভের  অংশ। কোরআন ও হাদিসে একাধিক জায়গায় যাকাত প্রদানে উৎসাহিত করা হয়েছে এবং যাকাত না দিলে শাস্তি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

যাকাত প্রদান না করার ক্ষতি সম্পর্কিত তিনটি হাদিস তুলে ধরা হলো—

এক হাদিসে বর্ণিত হয়েছে— ‘যে ব্যক্তি সোনা-রূপা ও সম্পদের মালিক; কিন্তু যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই সম্পদ ও সোনা-রূপাকে আগুন দিয়ে বহু পাত তৈরী করা হবে। এরপর সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে। 

যখনই সে পাত ঠান্ডা হয়ে যাবে তখনই তা পুনরায় গরম করে একইভাবে দাগ দেওয়ার শাস্তি চলতেই থাকবে। আর তখন দিনের পরিমাণ হবে ৫০ হাজার বছরের সমান। বান্দাদের বিচার-নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে। এরপর সে জান্নাতের দিকে না হয় দোযখের দিকে তার পথ দেখতে পাবে। (মুসলিম)

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, তারপর সে যে সম্পদের যাকাত দিবে না, কিয়ামতের দিন তার সম্পদ তার জন্য চোখের পাশে দুটি কালো দাগবিশিষ্ট বিষাক্ত সাপে পরিণত হবে, তারপর সেটি তার চোয়ালের দু’পাশে আক্রমণ করবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন। (বুখারি, হাদিস : ১৪০৩)

আরেক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উটের যাকাত দিবে না সে যেভাবে দুনিয়াতে ছিল তার থেকে উত্তমভাবে এসে তাকে পা দিয়ে মাড়াতে থাকবে, একইভাবে যে ব্যক্তি ছাগলের যাকাত দিবে না সে যেভাবে দুনিয়াতে ছিল তার থেকেও উত্তমভাবে এসে তাকে তার খুর ও শিং দিয়ে ক্ষতবিক্ষত করতে থাকবে ... 

আর তোমাদের কেউ যেন কিয়ামতের দিন তার কাঁধে ছাগল নিয়ে উপস্থিত না হয়, যে ছাগল চিৎকার করতে থাকবে, তখন সে বলবে, হে মুহাম্মাদ! আর আমি বলব, আমি তোমার জন্য কোন কিছুরই করতে পারবো না, আমি তো তোমার কাছে বাণী পৌঁছিয়েছি। 

আর তোমাদের কেউ যেন তার কাঁধে কোন উট নিয়ে উপস্থিত না হয়, যা শব্দ করছে। তখন সে বলবে, হে মুহাম্মাদ! আমি বলব, আমি তোমার জন্য কোন কিছু করতে পারবো না, আমি তো তোমাদেরকে পৌঁছিয়েছি। (বুখারি, হাদিস : ১৪০২; মুসলিম, হাদিস : ৯৮৮)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪