ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুষ্টিয়া হাসপাতাল থেকে ‘গায়েব’ দুর্ঘটনার শিকার ব্যক্তির পা নগরীতে গাঁজার গাছ, হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন মাদক কারবারী গ্রেফতার দাদার পেছন পেছন গিয়ে স্রোতে ভেসে গেল শিশু আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী হিলিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে বিয়ের দাবিতে ৪৮ বছরের নারীর অনশন তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার দেব চন্দ্র রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ শুরু রাসিকের স্বাস্থ্যসেবা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে মিলল ১৬ হাজার পিস ইয়াবা আলোচিত শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড নওগাঁ শহরে এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি কিশোরগঞ্জয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, থানায় মিলল ঝুলন্ত মরদেহ ছেলের কারাগারে যাওয়ার খবরে মায়ের মৃত্যু খালা পরিচয়ে স্কুল থেকে শিশুকে অপহরণের চেষ্টা তরুণীর চাঁদপুরের ২য় বিয়ে করতে গিয়ে ধরা মাদক মামলার আসামি

পানির ন্যায্যতা নিয়ে বৈষম্যের ভয়াবহ বাস্তবতা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩৯:৪৮ অপরাহ্ন
পানির ন্যায্যতা নিয়ে বৈষম্যের ভয়াবহ বাস্তবতা ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী নানা ক্ষেত্রে উন্নয়ন সাধিত হলেও এখনও অসংখ্য মানুষ নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। সম্প্রতি ইউনিসেফের প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এসব সুবিধা না থাকায় কোটি কোটি মানুষ নানা ধরনের রোগ এবং সামাজিক বৈষম্যের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। 

২০২৫ সালের বিশ্ব জল সপ্তাহে ডাব্লিউএইচও এবং ইউনিসেফের যৌথভাবে প্রকাশিত প্রতিবেদন প্রোগ্রেস অন হাউসহোল্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ২০০০-২০২৪: স্পেশাল ফোকাস অন ইনইকুয়ালিটিজে বলা হয়েছে বিগত দুই দশকে কিছুটা আগ্রগতি দেখা দিলেও এখনও গৃহস্থালি পানি ও স্যানিটেশন ক্ষেত্রে বৈষম্যজনিত কারণে উল্লেখযোগ্য সংকট বিদ্যমান রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং ইউনিসেফের মতে, এই বৈষম্য সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে নিম্ন আয়ের দেশগুলোতে ও গ্রামীণ অঞ্চলে। এছাড়া সংকটাপূর্ণ পরিস্থিতিতে বসবাসকারী মানুষ, শিশু এবং প্রান্তিক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখনও ২.১ বিলিয়ন মানুষ নিরাপদভাবে ব্যবস্থাপিত পানযোগ্য পানির সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। একইভাবে, ৩.৪ বিলিয়ন মানুষ নিরাপদ স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না। এছাড়া ১.৭ বিলিয়ন মানুষ মৌলিক স্বাস্থ্যবিধি, যেমন হাত ধোয়ার মতো গুরুত্বপূর্ণ সুবিধার বাইরে রয়েছে। এসব সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন স্বল্পোন্নত ও সংকটপূর্ণ এলাকার মানুষ। এক্ষেত্রে গ্রামের বাসিন্দারা, কিশোরী মেয়েরা এবং নারীরা অধিকতর কষ্টের সম্মুখীন হচ্ছেন বলে জানানো হয়েছে। তাদের অনেককেই দূরদূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হয় এবং ঋতুকালীন স্বাস্থ্য সমস্যা সামাল দিতে হয় সীমিত সুবিধার মধ্যে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য এসব মৌলিক সুবিধা নিশ্চিত করতে হলে অবিলম্বে এবং ব্যাপকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলেও সতর্ক করা হয়েছে।

তাদের মতে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন নারী ও শিশুরা যাতে সহজে ও দ্রুত সাহায্য পেতে পারে সেজন্য বিশ্বকে আরও দ্রুত এবং কার্যকরভাবে ব্যবস্থা নিতে হবে। ইউনিসেফ জানায়, গত দশ বছরে কিছুটা অগ্রগতি পরিলক্ষিত হলেও, এখনও কোটি কোটি মানুষ নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। তারা নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি সামাজিক বৈষম্যের দুষ্টচক্রে আটকে যাচ্ছে। নিম্ন-আয়ের দেশ, দুর্যোগ বা সংঘাতপীড়িত অঞ্চল, গ্রামীণ এলাকা, শিশু, সংখ্যালঘু জাতিগোষ্ঠী এবং আদিবাসীরা এই সমস্যাগুলোর কারণে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী