ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ নিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় পরকীয়ার অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নারী-পুরুষকে মারধর, হাসপাতালে যুবক তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:৩২:০৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামের ভ্যান চালক আলমগীরের স্ত্রী হাওয়া বিবি (৪০) ও মেয়ে আয়েসা খাতুন (২৬)।

নিহতের এক স্বজন স্কুল শিক্ষক আব্দুস সালাম জানান, বুধবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে বাড়ির পাশে চার্জার ভ্যানের বৈদ্যুতিক সুইচ টানতে গিয়ে হাওয়া বিবি বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে মেয়ে আয়েসা খাতুন তাকে বাঁচাতে স্পর্শ করলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত নাচোল থানার পরিদর্শক (এসআই) হারুন বলেন, সম্ভবত চার্জার ভ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত অবস্থায় ছিল। সকালে ভ্যানে হাত পড়ার সাথে সাথে মা ও মেয়ে দুইজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মা-মেয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা