ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক

ভারতে ভূমিধসে নিহত ৩০

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:২৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:২৮:০২ অপরাহ্ন
ভারতে ভূমিধসে নিহত ৩০ ছবি: সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের পরে ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে। সেনাবাহিনী ওই অঞ্চলে আটকিয়ে পড়া মানুষদের উদ্ধার কাজে নেমেছে।

জম্মু অঞ্চলের কাটরায় হিন্দু তীর্থক্ষেত্র বৈষ্ণোদেবীর মন্দিরের কাছে ভূমিধস হয়। বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে।

সিনিয়র পুলিশ সুপার পরমভির সিংকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

মঙ্গলবার বৈষ্ণোদবীর মন্দিরের কাছে আধখোয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের পাশে ওই ভূমিধস ঘটে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে ‘শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড’।

অন্যদিকে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ডোডা জেলায় মেঘ-ভাঙ্গা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় তিন জন মারা গেছেন।

জম্মু এলাকায় গত চারদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। প্রায় সব নদীতেই বিপদসংকেতের ওপর দিয়ে জল বইছে। রাস্তা ডুবে গেছে জলে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, যোগাযোগের ব্যাপক সমস্যার মধ্যেই কাজ করতে হচ্ছে তার প্রশাসনকে। জম্মু বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় তিনি বা তার মন্ত্রীসভার সদস্যরা সেখানে পৌঁছতে পারছেন না বলেও জানিয়েছেন মি. আবদুল্লাহ।

প্রবল বৃষ্টি আর ভূমিধসের কারণে অনেক ট্রেন বাতিল হয়ে গেছে, এর ফলে বহু তীর্থযাত্রী ওই অঞ্চলে আটকিয়ে পড়েছেন।

জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেই সেনাবাহিনীও ওই অঞ্চলে আটকিয়ে পড়া মানুষদের উদ্ধার কাজে নেমেছে। বাড়তি উদ্ধারকর্মী নিয়ে দিল্লির নিকটবর্তী হিন্ডোন বিমানঘাঁটি থেকে সি-ওয়ানথার্টি এবং আইএল-সেভেন্টিসিক্স সামরিক বিমান রওয়ানা হয়েছে জম্মুর উদ্দেশ্যে।

জম্মু, উধমপুর, শ্রীনগর ও পাঠানকোটের সামরিক ঘাঁটিগুলিতে আরও বিমান প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এই ঘটনায় শোকবার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জেপি নাড্ডা।

অন্যদিকে, আরেক পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের তিনটি জেলায় ব্যাপক বৃষ্টিপাতের কারণে পরবর্তী দুদিনের জন্য লাল সংকেত জারি করেছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দফতর। ইতিমধ্যেই বিপাশা নদীতে বন্যা দেখা দিয়েছে আর চণ্ডীগড়-মানালি মহাসড়কের একটি অংশ স্রোতে ভেসে গেছে।

গত জুন মাসের ২০ তারিখ থেকে হিমাচল প্রদেশে বর্ষার মরসুমে ৩১০ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন