ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জল এর ঔষধিগুণ বাড়ানো যেতে পারে ৯টি সহজ উপায়ে

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০২:১২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০২:১২:৩৮ অপরাহ্ন
জল এর ঔষধিগুণ বাড়ানো যেতে পারে ৯টি সহজ উপায়ে ফাইল ফটো
কথায় বলে, জলই জীবন। তা কিয়দংশে সঠিকও বটে। একাধিক স্বাস্থ্য-সমস্যা মোকাবিলায় জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এমন সাধারণ জলকেই আরও উপকারী বানানো যায়। তাই হয়তো ডিটক্স ওয়াটারের ব্যবহার বেড়েছে নতুন প্রজন্মের মধ্যে। ভারতীয় হেঁশেলে সহজেই পাওয়া যায়, এমন বিভিন্ন উপাদান রয়েছে, যা সাধারণ জলের সঙ্গে যোগ করে তার পুষ্টিগুণ আরও বাড়িয়ে তোলা যেতে পারে। জলের ঔষধিগুণ বৃদ্ধির ৯টি উপায় জেনে নিন—

১. লেবুর জল: লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, ক্লান্তি দূর করে ও বার্ধক্যের গতি কমায়।

২. পুদিনার জল: পুদিনা হজমে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং শরীরকে সতেজ রাখে। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ ত্বক পরিষ্কার রাখতেও সাহায্য করে।

৩. আদা দেওয়া জল: আদার মধ্যে জিঞ্জেরল নামের উপাদান রয়েছে, যা প্রদাহ কমায়। এটি অন্ত্রের সমস্যা দূর করে, শরীরের ফোলা ভাব কমায়, পেট ফাঁপার সমস্যা দূর করে এবং ডায়াবিটিস ও ক্যানসারের ঝুঁকি হ্রাসেও ভূমিকা পালন করে।

৪. শসার জল: শসা দেহকে ভাল ভাবে হাইড্রেট করে, টক্সিন দূর করে, ত্বক সুন্দর রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে।

৫. মধুর জল: মধু হজমশক্তি বাড়ায়, শরীরকে চাঙ্গা করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং জীবাণুর সঙ্গে মোকাবিলা করে। এটি ভাল ঘুমেরও সহায়ক।

৬. হলুদ-জল: হলুদে থাকা কারকিউমিন প্রদাহ কমায়, লিভার পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি মস্তিষ্ক ও হার্টের জন্যও উপকারী।

৭. মৌরির জল: মৌরির জল হজমের গোলযোগ দূর করে, শরীরের হরমোনের ভারসাম্য রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বার্ধক্যের গতি কিছুটা হলেও ধীর করে।

৮. ডাবের জল: ডাবের জলে প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট থাকে, যা শরীরকে দ্রুত আর্দ্র করে। এটি হৃদ্‌যন্ত্র ও কিডনিকে ভাল রাখতে সাহায্য করে।

৯. তুলসীপাতার জল: তুলসীপাতার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ভাইরাল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ শরীরকে নানা সংক্রমণ থেকে রক্ষা করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি-কাশি প্রতিরোধে সাহায্য করে এবং মানসিক প্রশান্তি আনে। প্রতি দিন সকালে খালি পেটে এক গ্লাস তুলসীপাতা ভিজানো জল পান করলে স্বাস্থ্য মজবুত হয়।

দৈনন্দিন জীবনে এই উপাদানগুলি মিশিয়ে সহজেই সাধারণ জলকে আরও উপকারী করে তোলা যায়। তবে কারও যদি বিশেষ কোনও স্বাস্থ্য-সমস্যা বা অ্যালার্জি থাকে, তবে জলে মেশানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩