ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি ২১ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান নগরীতে রাজপাড়ায় হেরোইন ও গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

নবরস’র ‘উনপুরুষ’ আবারও মঞ্চে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৯:০৬ অপরাহ্ন
নবরস’র ‘উনপুরুষ’ আবারও মঞ্চে

নবরস নৃত্য ও নাট্যদল পুনরায় মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। আগামী শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত “নবরস” দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর ২০২৩ সালে মঞ্চে আনে তাদের প্রথম নাটক ‘উনপুরুষ’। নাটকটি এমন একজন মানুষের গল্প, যার আত্মপরিচয় সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরিচয়ের স্বীকৃতি না পেয়ে তার জীবন হয়ে ওঠে দোটানা ও সংকটে ভরা।

নাট্যকার অপু মেহেদী বলেন, “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের একমাত্র পরিচয় নয়। নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও বোধ থেকেই গড়ে ওঠে সত্যিকারের আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ মেনে নিতে চায় না বলেই কেউ কেউ হয়ে ওঠে বিপন্ন।” নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চের পরিচিত মুখ “সালমান শুভ চৌধুরী “। এই নাটকে অভিয়ের জন্য তাকে ১২ কেজি ওজন কমাতে হয়েছে।

নাটকটির নির্দেশক সৈয়দা শামছি আরা সায়েকা বলেন, “সমাজের অসংগতিগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়াস থেকেই ‘উনপুরুষ’-এর মঞ্চায়ন। এমন গল্প নিয়ে মঞ্চে খুব কমই কাজ হয়েছে। দর্শকদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হবে।”

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চনাটকের পরিচিত মুখ সালমান শুভ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী