ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন'র উদ্বোধন প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশনে তরুণী প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশ সদস্য আটক সিরাজগঞ্জে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ, এস,এস,সি-২০২৬ পরিক্ষার্থীদের দোয়া ‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উর্ফীর পীরগঞ্জে দুই দিনের বিজ্ঞান মেলা কয়েক ঘণ্টায় শেষ দেশে ফিরে গেলেন আইসিইর হাতে আটক টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা নিউ ইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া, পুলিশ নিয়ে হোটেলে হানা দিলেন মা! বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি দেখতে’ বলে আলোচনায় ক্রিকেটতারকা, তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন চহল! আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ! ছবিতে সালামনের জায়গায় কী ভেবে বাদশাকে বেছে নিচ্ছেন পরিচালক? কুড়িগ্রামে খাটের নিচ থেকে মিলল প্রায় দুই মণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ট্রাকে পাঁচ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহের পাশে রাত কাটাল শিশু আবির সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

নবরস’র ‘উনপুরুষ’ আবারও মঞ্চে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৭:৪৯:০৬ অপরাহ্ন
নবরস’র ‘উনপুরুষ’ আবারও মঞ্চে

নবরস নৃত্য ও নাট্যদল পুনরায় মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। আগামী শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত “নবরস” দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর ২০২৩ সালে মঞ্চে আনে তাদের প্রথম নাটক ‘উনপুরুষ’। নাটকটি এমন একজন মানুষের গল্প, যার আত্মপরিচয় সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরিচয়ের স্বীকৃতি না পেয়ে তার জীবন হয়ে ওঠে দোটানা ও সংকটে ভরা।

নাট্যকার অপু মেহেদী বলেন, “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের একমাত্র পরিচয় নয়। নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও বোধ থেকেই গড়ে ওঠে সত্যিকারের আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ মেনে নিতে চায় না বলেই কেউ কেউ হয়ে ওঠে বিপন্ন।” নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চের পরিচিত মুখ “সালমান শুভ চৌধুরী “। এই নাটকে অভিয়ের জন্য তাকে ১২ কেজি ওজন কমাতে হয়েছে।

নাটকটির নির্দেশক সৈয়দা শামছি আরা সায়েকা বলেন, “সমাজের অসংগতিগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়াস থেকেই ‘উনপুরুষ’-এর মঞ্চায়ন। এমন গল্প নিয়ে মঞ্চে খুব কমই কাজ হয়েছে। দর্শকদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হবে।”

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চনাটকের পরিচিত মুখ সালমান শুভ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়