ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী-১ আসনে জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর ব্যারিস্টার পরিবার

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:৩০:০৩ অপরাহ্ন
রাজশাহী-১ আসনে জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর ব্যারিস্টার পরিবার রাজশাহী-১ আসনে জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর ব্যারিস্টার পরিবার
রাজশাহী-১ আসনের নির্বাচনে জয়-পরাজয়ে মেইন ফ্যক্টর প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার।রাজশাহী অঞ্চলে বিএনপির রাজনীতিতে অপ্রতিদন্দী নেতৃত্ব ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হক। আদর্শিক ও পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজের অধিকারী ব্যারিস্টার আমিনুল হক গতানুগতিক রাজনীতি করলেও কখানো কোনো লোভ-লালসার স্রোতে গা-ভাসিয়ে দেননি। ছাত্র জীবন থেকেই তিনি প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন। বিএনপির মুল ধারায় শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতি করে গেছেন।

রাজশাহী-১ আসনে নির্বাচনী এলাকার উন্নয়ন ও তার পাশাপাশি এই জনপদের মানুষের ভাগ্যেন্নোয়নে তার এবং তার পরিবারের যে অবদান রয়েছে,তার জন্য তার ও তার পরিবারের কাছে এই জনপদের মানুষ চিরকৃতজ্ঞ ও ঋণী। আর তাই এই জনপদের মানুষ তার পরিবারের বিকল্প কোনো নেতৃত্ব কখানো কোনো অবস্থাতেই মানবে না। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এই জনপদের মানুষের একটাই দাবি তারা ব্যারিস্টার আমিনুল পরিবারের নেতৃত্ব চাই। তারা সেই নেতৃত্বকে বিজয়ী করে কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে চাই। তারা বলেন, প্রয়োজনে তারা স্বপক্ষ ত্যাগ করবেন, তবুও ব্যারিস্টার পরিবারের বিকল্প কোনো নেতৃত্ব কখানো মেনে নিবেন না। তাদের দাবি এখানে ব্যারিস্টার পরিবারের সদস্যদের বিপক্ষে প্রার্থী হতে চাওয়া মানে ব্যারিস্টার পরিবারের অবদান অস্বীকার করা, শিষ্টাচার বহির্ভূত এবং প্রত্যক্ষ-পরোক্ষ বিএনপির বিরোধিতা করা।কারণ দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার আমিনুলের হাজারো কাজের মাঝে দু"একটা কাজ নিয়ে বিতর্ক  বা সমালোচনা থাকতেই পারে এটা যেমন স্বাভাবিক,তেমনি, এই অঞ্চলে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে তার এবং তার পরিবারের যে অবদান রয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নাই।যারা এটা অস্বীকার করে তারা কখানোই আদর্শিক বিএনপি হতে পারে না, তারা হঠাৎ বিএনপি।

স্থানীয়রা জানান, ব্যারিস্টার আমিনুল পরিবারের সদস্যদের বিরোধিতা করা মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তথা বিএনপির বিরোধিতা করা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষণ মহলের ভাষ্য,বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের অবর্তমানে দলের প্রতিনিধি তথা চেয়ারপার্সন হয়েছেন বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার পরবর্তী প্রতিনিধি তথা নেতা হিসেবে আসছেন তারেক জিয়া। তাই বেগম খালেদা জিয়া, তারেক জিয়া বা জিয়া পরিবারের সদস্যদের বিপক্ষে বিএনপির কারো প্রকাশ্যে অবস্থান নেয়া রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও সরাসরি বিএনপির বিরোধিতা করার সামিল।

একইভাবে রাজশাহী-১ আসনে বিএনপি’র অপ্রতিদন্দী নেতা বা প্রতিনিধি ছিলেন প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। তার অবর্তমানে এখানে বিএনপির প্রতিনিধি বা নেতা তার ভাই মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। তিনি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের (গার্ড অব রেজিমেন্ট) নিরাপত্তা প্রধান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সামরিক সচিব, হয়েছেন রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য।

বিএনপির মতো একটি  রাজনৈতিক দলের প্রধান ,দেশের সাবেক রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী ও  বিরোধীদলীয় নেতা যার  ওপর এমন আস্থা-বিশ্বাস ও ভরসা রেখেছেন সেই নেতা শরিফ উদ্দিন।

রাজশাহী-১ আসনে ব্যারিস্টার পরিবারের সদস্য  হিসেবে শরিফ উদ্দিন বিএনপির প্রতিনিধি বা নেতা। এখানে শরিফ উদ্দিনের বিপক্ষে অবস্থান নেয়া মানে ব্যারিস্টার আমিনুলের অবদান অস্বীকার করা এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে বিএনপির বিপক্ষে অবস্থান নেয়ার সামিল। স্থানীয়রা বলছে, একটি মহল নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে এখানে শরিফ উদ্দিনের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান ব্যারিস্টার আমিনুল ও বিএনপির বিরোধিতা করছে। আবার মাঠে গিয়ে নেতা ও কর্মী-সমর্থকদের কাছে ব্যারিস্টার আমিনুলের পরিচয় দিয়ে ভোট প্রার্থনা করছে।এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ব্যারিস্টার আমিনুলের পরিচয় ছাড়া যারা এখানো পরিচিত হতে পারে না,তারা কি বিবেচনায় ব্যারিস্টার পরিবারের বিপক্ষে অবস্থান নেয় ও মনোনয়ন প্রত্যাশা করে এটা তো চরম হাস্যকর বলে মনে করছে তৃণমুলের নেতাকর্মীগণ।

এদিকে সাধারণ ভোটারগণ বলছে, তাদের কাছে সৌভাগ্য দূত হয়ে এসেছেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।এই জনপদের মানুষের ভাগ্যে উন্নয়নে তার কোনো বিকল্প নাই। অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করতেই শরিফ উদ্দিনের মতো নেতৃত্ব প্রয়োজন।

জানা গেছে, রাজশাহী-১ আসনে ২টি উপজেলা, ৪টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ২৪২। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ৫১০ ও নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৭২৯। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন। এই আসনের নতুন ভোটারের সংখ্যা ৭ হাজার ৫৪২। এ আসনে সবচেয়ে বেশি ভোটার চরের বাসিন্দা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। মূলত তাদের ভোটেই জয়-পরাজয় নিশ্চিত হয় বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। অন্যদিকে তানোরের ২টি পৌরসভা ৭টি ইউনিয়ন (ইউপি) এবং গোদাগাড়ীর ২টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের শতকরা প্রায় ৯০ ভাগ নেতাকর্মী প্রকাশ্যে শরিফ উদ্দিনকে সমর্থন দিয়ে তার বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

এবিষয়ে মেজর জেনারেল অবঃ  শরিফ উদ্দিন জানান, দলের কিছু নেতা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। কেন্দ্র বিষয়টি জানে। তিনি বলেন, দলের আদর্শিক ও মুলধারার নেতা এবং কর্মী-সমর্থকগণ তাকেই প্রার্থী হিসেবে চায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক