ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

ভয় পেয়ে গিয়েছেন কাজল-কন্যা!

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ১০:৫০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ১০:৫০:৩৫ অপরাহ্ন
ভয় পেয়ে গিয়েছেন কাজল-কন্যা! ভয় পেয়ে গিয়েছেন কাজল-কন্যা!
বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। কিন্তু প্রশ্নটা রয়ে গিয়েছে। বাবা-মায়ের জুতোয় কি পা গলাবেন নিসা, নাকি বেছে নেবেন অন্য কোনও পেশা? পার্টি করতে বড্ড ভালবাসেন তিনি। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে নিসাকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা।

পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এ বার সেই কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা!

আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিসা। এ বার মা কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না।’’ পরবর্তী কালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী। তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে এক সময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন।

বুঝিয়েছেন, সব কথা গায়ে মাখার দরকার নেই। কাজলের কথায়, ‘‘আমি ওদের বলি, তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে, ক্লাবে গেলেও কিছু লোকজন নিন্দে করবেই। কারণ, তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এ সব কথা ভেবে মাথা খারাপ করার কোনও মানে নেই।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক