ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

পরকীয়া প্রেমিকাসহ ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:২৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:২৮:২৯ অপরাহ্ন
পরকীয়া প্রেমিকাসহ ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪ ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে ছুরিকাঘাতে ফজলুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংস্থাটি বলছে, পরকীয়া প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হলে তার স্বামী ও সহযোগীরা মিলে ফজলুল হকসহ দুজনকে ছুরিকাঘাত করে। এতে একজনের মৃত্যু হয়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। 

এর আগে, সোমবার রাতে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

একইদিন উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর বুড়ির ভিটা এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজন এখনও চিকিৎসাধীন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের রাকিব হাসান হৃদয় (২৩), মানিকগঞ্জের মজনু শেখ (৪২), ভোলার হোসেন আলী (২০) এবং মানিকগঞ্জের শাহীন মিয়া ওরফে নাইম (২২)। 

এ ঘটনায় আকাইল ওরফে আকাশ নামে আরও একজন পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে রূপনগর বুড়ির ভিটা এলাকার একটি ব্রিজের ঢালে ফজলুল হক ও তার সহকর্মী মফিজুল ইসলামকে (৪০) ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। মফিজুল এখনও চিকিৎসাধীন। 

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, নিহত ফজলুল হকের সঙ্গে পলাতক আকাশের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন ফজলুল হক, তার বন্ধু মফিজুল ইসলাম ও আকাশের স্ত্রী মিলে বুড়ির ভিটা এলাকায় ঘুরতে আসেন। খবর পেয়ে আকাশসহ তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে হামলা চালায়। এতে দুজন ছুরিকাহত হন। এরমধ্যে একজনের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন। 

এ ঘটনায় আজ ধামরাই থানায় একটি মামলা করা হয়। মামলা নম্বর-৩৪। এ ঘটনায় চারজন গ্রেপ্তার হলেও আকাশসহ কয়েকজন সহযোগী এখনো পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু