ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর... ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ তানোর হাসপাতালে লাশের গহনা চুরি সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’! কাতারে প্রতিনিধি পাঠিয়েও বৈঠকে বসল না ইরান এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

‘ময়না’র জন্য পুরস্কৃত রাজ রিপা

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:১৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:১৯:২৬ অপরাহ্ন
‘ময়না’র জন্য পুরস্কৃত রাজ রিপা ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।

২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ।

মুক্তির আগেই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত ২৫তম ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনার পুরস্কার ও  ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ছিল।

এবার ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নায়িকা রাজ রিপা।

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখিয়েছেন তিনি। কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। দেখা গেছে নামদামি ব্র্যান্ডের বেশকিছু বিজ্ঞাপনে। ইদানিং কিছু ব্র্যান্ডের র‍্যম্প মডেল শো-শোস্টপার হিসাবে বড় বড় অ‍্যওয়ার্ড শোতে দেখা যাচ্ছে তাকে।

রাজ রিপা বলেন, সব প্রাপ্তই আনন্দের। নতুন নতুন প্রাপ্তি ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। সবাই দোয়া করবেন যেনো সামনের দিনে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। 

অভিনয়ের পাশাপাশি সম্প্রতি শোস্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটা শুরু করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে বোরকা পরে র‍্যাম্পে হেঁটে দর্শকদের মন জয় করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক