ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

নগরীতে জুতার ভেতর থেকে ১২লাখ টাকা হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:০৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:০৩:৫১ অপরাহ্ন
নগরীতে জুতার ভেতর থেকে ১২লাখ টাকা হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার নগরীতে জুতার ভেতর থেকে ১২লাখ টাকা হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী নগরীতে জুতার সোলে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে বিশু হেমরম (৩৮), নামের এক মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৫ আগস্ট) দিনগত রাত পৌনে একটার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিশু গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট চাতরাপুকুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে।

সোমবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একজন মাদক কারবারী হেরোইন-সহ দড়িখরবনা এলাকায় সরবরাহের জন্য অপেক্ষা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় বিশুর দেহ তল্লাশী করে তার পায়ে থাকা নতুন জুতার সেলাই করা সোলের ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদে বিশু স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে গোদাগাড়ীর সীমান্তবর্তী চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক কারবারীদের কাছে বিক্রয় করে আসছিল। 

গ্রেফতার বিশু হেমরমের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক