ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ

রাজশাহী নগরীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৪৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৭:৪৭:৩২ অপরাহ্ন
রাজশাহী নগরীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার রাজশাহী নগরীতে অপহৃত ব্যক্তি উদ্ধার, ৮ অপহরণকারী গ্রেফতার
রাজশাহী মহানগরীতে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে অপহৃত ব্যক্তি উদ্ধার করা সহ অপহরণের সাথে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর কোর্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নুর ইসলাম (২৭), মো. টিটু (৩০), সাজিদুর রহমান সাজিদ (২১), রাজন ওরফে কাওছার (২২), মো. তারেকুল ইসলাম (৫৫), মো. রেজা আলম (১৮), রাকিব মহসিন ওরফে রিয়াদ (২২) এবং মো. ওমর আলী (৫০)। এদের মধ্যে প্রথম সাতজন রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ওমর আলী রাজশাহীর বাগমারা থানার নরসিংপুর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ আগস্ট দুপুর ১টার দিকে। বাগমারা থানার নরসিংপুর গ্রামের সোহেল রানা একটি মামলার খোঁজখবর নিতে রাজশাহী কোর্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে। এরপর অপহরণকারীরা সোহেল রানার ছোট ভাইয়ের মোবাইলে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এসময় তারা অপহৃত ব্যক্তিকে মারধর করে এবং সেই শব্দ মোবাইলে তার ভাইকে শুনিয়ে ভয় দেখায়।
এই ঘটনায় অপহৃত সোহেল রানার স্ত্রী দ্রুত রাজশাহী মহানগর ডিবি পুলিশকে বিষয়টি জানান। ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
অপহরণকারীরা কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্ট স্টেশনের জামাল চত্বরে সোহেল রানার স্ত্রীকে মুক্তিপণের টাকা নিয়ে আসতে বলে। তিনি বিষয়টি ডিবি পুলিশকে অবহিত করলে, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি পুলিশের এসআই মো. শাহ্ আলী মিয়া ও সঙ্গীয় ফোর্স মুক্তিপণের টাকা নিতে আসা অপহরণকারী নুর ইসলাম ও রাজন ওরফে কাওছারকে হাতেনাতে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, অপহৃত ব্যক্তি রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে আটকে রাখা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। এসময় ঘটনাস্থল থেকে টিটু, সাজিদুর, তারেকুল, রেজা ও রাকিবকে আটক করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর আলী, মাসুদ রানা-সহ আরও কয়েকজন পালিয়ে যায়।
পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকা থেকে পলাতক আসামি ওমর আলীকে গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ